বগুড়া-৬ আসনে উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া-৬ আসনে উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে উপ-নির্বাচনের রিটানিং কর্মকর্তা ফজলুল করিম তাকে বিজয়ী ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী, উপনির্বাচনের মোট ১৫০ কেন্দ্রের ফলাফলে দেখা যায়, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা পেয়েছেন ১ লাখ […]
শেরপুর-৩ আসনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপির প্রার্থী

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : বেসরকারি ফলাফলে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জাতীয় সংসদ নির্বাচনে ১ লাখ ১৯ হাজার ৬৬ ভোটের বিশাল ব্যবধানে জয় লাভ করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল। gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে ৯টার দিকে এই তথ্য জানিয়েছেন শেরপুর জেলা নির্বাচন অফিসার ও […]
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল পাস: জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী ও নেজামে ইসলাম পার্টির নাম বহাল রেখে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) অধ্যাদেশকে সংশোধন করে আইনে রূপ দিতে বিল পাস হয়েছে জাতীয় সংসদে। এতে জামায়াতের পক্ষ থেকে আপত্তি জানিয়ে দলটির আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বক্তব্য দেন। তবে তাদের জোটসঙ্গী জাতীয় নাগরিক […]
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করা হবে না : ইরান

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক: ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে বরাবরই অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। পারমাণবিক অস্ত্রের প্রধান এই উপাদানের ব্যাপারে ইরান শান্তিপূর্ণ অবস্থানের কথা জানালেও দেশটিতে একাধিক আগ্রাসন চালিয়েছে তারা। তবে মধ্যপ্রাচ্যজুড়ে চলমান উত্তেজনা ও দুই সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যে নিজেদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে শক্ত অবস্থান নিয়েছে তেহরান। ইরানি সংবাদ সংস্থার বরাতে আলজাজিরার খবরে দেশটির পরমাণু শক্তি […]
জাল ভোটের অভিযোগ তুলে জামায়াত প্রার্থীর ভোট বর্জন

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : জাল ভোট, ভোট কারচুপির অভিযোগ তুলে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান। তিনি বিভিন্ন অনিয়ম এবং কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তোলেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে এ ঘোষণা দেন তিনি। এর আগে সকাল থেকে শেরপুর-৩ আসনে নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ঘোষণায় […]
হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে আরও ৪ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে।এ নিয়ে চলতি মওসুমে এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মারা গেল মোট ৫০ জন শিশু। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কে বিশ্বাস এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় হাসপাতালে […]
সপ্তাহে ৩ দিন অনলাইন ও তিন দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : স্কুলে সপ্তাহে তিন দিন সরাসরি এবং তিন দিন অনলাইনে ক্লাস নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার্থীদের শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে এনে ক্লাস করাতে চায় শিক্ষা মন্ত্রণালয়। সে ক্ষেত্রে রবিবার অফলাইনে শিক্ষা কার্যক্রম চলবে। শিক্ষামন্ত্রী বলেন, শনি-সোম-বুধবার অফলাইনে বা সশরীরে ক্লাস চলবে। আর বাকি দিনগুলো চলবে অনলাইন। […]
আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা ২ জনের মৃত্যুদন্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহিদ, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় ঐতিহাসিক রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে এসআই আমির হোসেন ও কনস্টেবল সুজনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) হাসিবুর রশিদকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, বেরোবির গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মশিউর রহমান ও লোক প্রশাসন […]
এক টুথব্রাশ কতদিন ব্যবহার করা উচিত

জ.ই বিদ্যুৎ,সিনিয়র করেসপন্ডেন্ট,অমৃতালোক: নিয়ম করে দু’বেলা দাঁত মাজলেই তো হয়, ব্রাশ নিয়ে ভাবনার সময় কার কাছেই বা আছে। দাঁতের অযত্ন থেকে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে। আর দাঁতের এই অযত্নের অন্যতম বড় কারণ হতে পারে পুরনো টুথব্রাশ ব্যবহার করা। শেষ কবে টুথব্রাশ বদলেছিলেন অনেকেরই হয়তো সে কথা মনেও নেই। ব্রাশ একেবারে ব্যবহারের অযোগ্য না […]
বগুড়া-৬ উপনির্বাচন: আড়াই ঘণ্টায় ভোট পড়েছে ৭ শতাংশ

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও প্রথম দিকে ভোটারদের উপস্থিতি ছিল বেশ কম। জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, নির্বাচনের প্রথম আড়াই ঘণ্টায় (সকাল ১০টা পর্যন্ত) ভোট পড়েছে ৭ দশমিক ০২৩ শতাংশ। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত পরিস্থিতি প্রতিবেদন-০২ সূত্রে জানা […]