এপ্রিল ১৭, ২০২৬ ৭:২৮ অপরাহ্ণ

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে আরও ৪ শিশুর মৃত্যু

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক :

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে।এ নিয়ে চলতি মওসুমে এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মারা গেল মোট ৫০ জন শিশু।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কে বিশ্বাস এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় হাসপাতালে তাদের মৃত্যু হয়। আর এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছে আরও ২৭ জন। বর্তমানে হাম সন্দেহে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৩২।

এছাড়া হামের উপসর্গ নিয়ে ভর্তি থাকা রোগীদের মধ্যে বৃহস্পতিবার ২৪ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ