এপ্রিল ১৭, ২০২৬ ৭:২৯ অপরাহ্ণ

বগুড়া-৬ আসনে উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক :

প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া-৬ আসনে উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে উপ-নির্বাচনের রিটানিং কর্মকর্তা ফজলুল করিম তাকে বিজয়ী ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, উপনির্বাচনের মোট ১৫০ কেন্দ্রের ফলাফলে দেখা যায়, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ২১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৫৬ হাজার ৯০৪ ভোট।

এর আগে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই আসনে মোট ভোটের সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন। ভোট পড়েছে ১ লাখ ৯১ হাজার ৬৯৬টি।

ভোটগ্রহণ শেষে বগুড়ার রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিম জানান, শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ এর পাশাপাশি ঢাকা-১৭ আসনে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্যে বগুড়া-৬ আসন তিনি ছেড়ে দেয়ায় সেখানে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ