এপ্রিল ১৭, ২০২৬ ৭:২৫ অপরাহ্ণ

শেরপুর-৩ আসনের নির্বাচন -বিএনপি ও জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : শেরপুর-৩ (শ্রীবরদী ও ঝিনাইগাতী) আসনের স্থগিত হওয়া সাধারণ নির্বাচনে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। উৎসবমুখর পরিবেশে সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া এই ভোটগ্রহণ প্রক্রিয়া কোনো বিরতি ছাড়াই বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। তবে ভোট শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতির দুই প্রধান পক্ষ বিএনপি ও জামায়াত […]

লেবাননে ইসরায়েলি বিমান হামলার জেরে ফের বন্ধ হরমুজ প্রণালি

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক: লেবাননে আবারও ইসরায়েলি বিমানবাহিনীর ভয়াবহ তাণ্ডব শুরু হয়েছে। মাত্র ১০ মিনিটের ব্যবধানে রাজধানী বৈরুতসহ দেশটির বিভিন্ন প্রান্তে অন্তত ১০০টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই নজিরবিহীন হামলায় নারী ও শিশুসহ ২৫৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজারেরও বেশি। লেবাননে এই হামলার জেরে ইরান হরমুজ প্রণালি বন্ধ করেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। যুক্তরাষ্ট্র […]

ইসলামাবাদে ইরানের সঙ্গে আলোচনায় অংশ নেবেন ভ্যান্স, উইটকফ ও কুশনার

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনা প্রশমনে সরাসরি আলোচনার জন্য একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাকিস্তানে পাঠাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট এক ব্রিফিংয়ে জানান, পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠেয় এই বৈঠকে মার্কিন প্রতিনিধিদলে থাকছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার। লেভিট নিশ্চিত করেছেন […]

‘দেশের সংবিধানই সংবিধান, বিসিবির সংবিধান কি সাদা-কালো কাগজ?

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান অ্যাডহক কমিটি নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, বিসিবির সংবিধানে ‘অ্যাডহক কমিটি’ বলতে কোনো কিছুর অস্তিত্ব নেই। সাবেক ক্রীড়া উপদেষ্টা তার পোস্টে সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে বলেন, বিগত বিসিবি নির্বাচন বিসিবির […]

বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের যৌথ নির্দেশনা

নিউজ ডেস্ক,অমৃতালোক: বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদানের ক্ষেত্রে ১৩টি দেশ যৌথভাবে একটি নির্দেশনা দিয়েছে। ভিসা, পারমিট ও অন্যান্য কনস্যুলার সেবা গ্রহণে আবেদনকারীদের দাপ্তরিক প্রক্রিয়া অনুসরণের জন্য নির্দেশনা দিয়েছে দেশগুলো। বুধবার ঢাকার ব্রিটিশ হাইকমিশন এই নির্দেশনা প্রকাশ করেছে। যৌথ নির্দেশনায় বলা হয়েছে, ভিসার জন্য আবেদন করতে হলে অবশ্যই নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। জাল কাগজপত্র ব্যবহার, […]

পিএসএলে নাহিদ রানার অভিষেক, একাদশে দুই বাংলাদেশি

স্পোর্টস ডেস্ক , অমৃতালোক: পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরে অবশেষে অভিষেক হলো বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানার। হায়দরাবাদ কিংসম্যানের বিপক্ষে ম্যাচে তাকে একাদশে অন্তর্ভুক্ত করেছে পেশোয়ার জালমি। গত আসরেও পেশোয়ারের স্কোয়াডে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি নাহিদ। তবে নতুন মৌসুমে নিলাম থেকে আবারও তাকে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি এবং তৃতীয় ম্যাচে এসে সুযোগ পেলেন […]

ভালো ঘুমের জন্য কার্যকর যেসব অভ্যাস

জ.ই বিদ্যুৎ,সিনিয়র করেসপন্ডেন্ট,অমৃতালোক: রাতে ভালো ঘুম পেতে চাইলে প্রস্তুতি শুরু করতে হয় দিনের বেলাতেই। ছোট কিছু অভ্যাস পরিবর্তন করলে কম ক্লান্ত লাগতে পারে, শরীরে বাড়বে শক্তিও। অনেকেই সব সময় ক্লান্তি বোধ করেন। এটা খুব সাধারণ সমস্যা। সময়মতো ঘুমাতে যেতে হবে, বিছানায় ফোন ব্যবহার করা যাবে না—এমন অনেক কথাই আমরা শুনে থাকি। এগুলো একেবারেই সঠিক। তবে […]

রাজধানীতে কলমের আদলে তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : ঢাকার কেরানীগঞ্জ থেকে কলমের আদলে তৈরি ‘পেনগান’ নামে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি)। গত ৩ এপ্রিল পুরান ঢাকার তাঁতীবাজারে যুবদল নেতা রাসেলকে (৩১) গুলি করে হত্যাচেষ্টায় এই অস্ত্র ব্যবহার করা হয়েছিল বলে জানা গেছে। বুধবার (৮ এপ্রিল) লালবাগ গোয়েন্দা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার সাংবাদিকদের বলেন, ‘রাসেলকে গুলির […]

যুদ্ধবিরতির ‘স্বস্তি’র মধ্যেই হামলা

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ঘোষিত দুই সপ্তাহের ‘যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মাথায় বড় ধরনের সংকটে পড়েছে। লেবাননে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলার প্রতিবাদে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে পুনরায় তেলবাহী ট্যাংকার চলাচল বন্ধ করে দিয়েছে ইরান। গতকাল বুধবার ইরানের আধাসরকারি বার্তা সংস্থা ‘ফারস নিউজ’ এ তথ্য নিশ্চিত করেছে। এই […]

আবু সাঈদ হত্যার রায় আজ

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : চব্বিশের গণ অভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গত ৫ মার্চ এই দিন ধার্য করেছিলেন। এ মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদসহ মোট আসামি ৩০ জন। তাদের মধ্যে সাবেক উপাচার্যসহ ২৪ […]