এপ্রিল ১৭, ২০২৬ ৭:২৯ অপরাহ্ণ

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করা হবে না : ইরান

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক:

ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে বরাবরই অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। পারমাণবিক অস্ত্রের প্রধান এই উপাদানের ব্যাপারে ইরান শান্তিপূর্ণ অবস্থানের কথা জানালেও দেশটিতে একাধিক আগ্রাসন চালিয়েছে তারা। তবে মধ্যপ্রাচ্যজুড়ে চলমান উত্তেজনা ও দুই সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যে নিজেদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে শক্ত অবস্থান নিয়েছে তেহরান।

ইরানি সংবাদ সংস্থার বরাতে আলজাজিরার খবরে দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি বলেছেন, ‘ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি কমানো হবে না।
এসলামি আরো বলেছেন, ‘শত্রুরা ইরানের সমৃদ্ধকরণ কর্মসূচিকে সীমিত করতে সফল হবে না।’

এদিকে যুক্তরাষ্ট্র আগ্রাসন বন্ধ করলেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ। তিনি বলেন, ‘হরমুজ প্রণালির মধ্য দিয়ে নিরাপদ যাতায়াতের জন্য নিরাপত্তা প্রদান করবে ইরান।

তিনি আরো বলেন, ‘হরমুজ প্রণালি হাজার বছর ধরে উন্মুক্ত ছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হওয়ার পর পরিস্থিতি বদলে গেছে।

’ তবে প্রণালিটি আন্তর্জাতিক জলসীমায় নয় উল্লেখ করে তিনি বলেন, ‘নিরাপদ চলাচল অনেকটাই ইরান ও ওমানের সদিচ্ছার ওপর নির্ভর করে।’
এর আগে ইরানের ওপর পূর্বঘোষিত বড় ধরনের ‘বোমাবর্ষণ ও হামলা’ অন্তত দুই সপ্তাহের জন্য স্থগিত করতে রাজি হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে এই সাময়িক যুদ্ধবিরতির পেছনে একটি কঠোর শর্ত জুড়ে দিয়েছেন ট্রাম্প।

তিনি জানিয়েছেন, এই স্থগিতাদেশ তখনই কার্যকর থাকবে যখন ইরান অবিলম্বে ‘সম্পূর্ণ এবং নিরাপদভাবে’ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দেবে।

তবে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কার্যকর হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে একটি ‘ভুল পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছেন ইসরায়েলের প্রভাবশালী লিকুদ পার্টির সদস্য এবং প্রবাসীবিষয়ক মন্ত্রী আমিকাই চিকলি। তিনি বলেন, ‘ইরানি শক্তির বিরুদ্ধে লড়াই চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া উচিত ছিল

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ