এপ্রিল ১৭, ২০২৬ ৪:৩৬ অপরাহ্ণ

সাংবাদিক আনিস আলমগীরের জামিন চেম্বার জজ আদালতেও বহাল

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিউজ ডেস্ক,অমৃতালোক:
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গত ৫ মার্চ জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত। হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ চেয়ে সরকারের করা এক আবেদনের শুনানিতে আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি মো. রেজাউল হক আজ বুধবার (৮ এপ্রিল) ‘নো অর্ডার’ দেন।

এ আদেশের ফলে আনিস আলমগীরের হাইকোর্ট থেকে পাওয়া জামিন বহাল থাকল। আনিস আলমগীরের আইনজীবী মো. আসলাম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

শুনানিতে আনিস আলমগীরের পক্ষে ছিলেন আইনজীবী তামান্না ফেরদৌস ও আসলাম মিয়া। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. আরশাদুর রউফ।

গত বছরের ১৪ ডিসেম্বর ঢাকার ধানমণ্ডির একটি ব্যায়ামাগার থেকে আনিস আলমগীরকে তুলে নিয়ে ডিবি কার্যালয়ে যাওয়া হয়। পরদিন আরিয়ান আহমেদ নামে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের এক কেন্দ্রীয় সংগঠক উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।

তিন মাস কারাভোগের পর শনিবার (১৪ মার্চ) আনিস আলমগীর জামিনে মুক্তি পান।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ