নতুন সিনেমার পোস্টারে ভয়ঙ্কর লুকে আল্লু অর্জুন

বিনোদন ডেস্ক,অমৃতালোক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের নতুন সিনেমার আনুষ্ঠানিক নাম ঘোষণা করা হলো। অভিনেতার ৪৪তম জন্মদিন উপলক্ষে ভক্তদের জন্য বিশেষ চমক হিসেবে এলো এ ঘোষণা। সান পিকচার্সের প্রযোজনায় প্যান-ইন্ডিয়ান এ সিনেমাটির নাম রাখা হয়েছে ‘রাকা’। এটি পরিচালনা করছেন ‘জওয়ান’খ্যাত দক্ষিণ ভারতের খ্যাতনামা পরিচালক অ্যাটলি। মূলত তেলেগু ভাষায় নির্মিত হতে যাওয়া […]
রাজধানীর গ্রিন রোডে হাসপাতালে আগুন

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : রাজধানীর গ্রিন রোডে অবস্থিত গ্রিন লাইফ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টা ৪২ মিনিটে হাসপাতালের ১৫ তলা ভবনের ৭ম তলায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে দুটি […]
‘দম’ সিনেমার প্রযোজককে দুদকের নোটিশ

বিনোদন ডেস্ক,অমৃতালোক: এবার ঈদে মুক্তিপ্রাপ্ত ‘দম’ সিনেমার প্রযোজক শাহরিয়ার করিম ভূঁইয়াকে (শাহরিয়ার শাকিল) সম্পদের বিবরণী দাখিলের নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওর স্বত্বাধিকারী এবং এসভিএফ-আলফা আই প্রোডাকশনের সহপ্রতিষ্ঠাতা। গত ৫ ফেব্রুয়ারি দুদকের পরিচালক মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানা যায়। নোটিশে উল্লেখ করা হয়েছে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে […]
সাংবাদিক আনিস আলমগীরের জামিন চেম্বার জজ আদালতেও বহাল

নিউজ ডেস্ক,অমৃতালোক: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গত ৫ মার্চ জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত। হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ চেয়ে সরকারের করা এক আবেদনের শুনানিতে আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি মো. রেজাউল হক আজ বুধবার (৮ এপ্রিল) ‘নো অর্ডার’ দেন। এ আদেশের ফলে আনিস আলমগীরের হাইকোর্ট থেকে পাওয়া […]
খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক,অমৃতালোক: খাগড়াছড়ি সদর উপজেলায় নিউটন চাকমা ওরফে নির্মল (৪৭) নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত খীসা) এক সদস্যকে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এই হত্যাকাণ্ডের জন্য গণতান্ত্রিক ইউপিডিএফকে দায়ী করেছে ইউপিডিএফের (প্রসীত) গ্রুপ। বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলার খাগড়াছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আকবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। বুধবার নিহত নিউটন চাকমা ওরফে […]
সংসদে অন্তর্বর্তী সরকারের ৫টি গুরুত্বপূর্ণ বিল পাস

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১১তম দিনে বুধবার (৮ এপ্রিল) অন্তর্বর্তী সরকারের পাঁচটি অধ্যাদেশের বিল কণ্ঠভোটে পাস হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীবৃন্দ বিলগুলো উত্থাপন করলে কোনো বিশেষ কমিটির প্রস্তাব না থাকায় সেগুলো সরাসরি পাস করার প্রক্রিয়া শুরু হয়। পাস হওয়া বিলগুলোর মধ্যে রয়েছে ‘সন্ত্রাসবিরোধী […]
সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী বিল পাস, নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে জাতীয় সংসদে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী অধ্যাদেশ বিল-২০২৬ পাস হয়েছে। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ এই আইনটি সংসদে উত্থাপন করেন। পরে সর্বসম্মত কণ্ঠভোটে এটি পাস হয়। এই বিল পাস হওয়ার ফলে, এখন থেকে কোনো ব্যক্তি বা সত্তা অর্থাৎ রাজনৈতিক দল বা সংগঠনকেও সন্ত্রাসে জড়িত অভিযোগে […]
যুদ্ধবিরতির জন্য ইরানের দেওয়া ১০ দফা প্রস্তাবকে ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক: মধ্যপ্রাচ্যে টানা পাঁচ সপ্তাহের রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে কিছুটা স্বস্তির বার্তা মিলেছে। ইরানের দেওয়া ১০ দফা প্রস্তাবকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে পৌঁছেছে উভয় পক্ষ। এই সময়ের মধ্যে অঞ্চলজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সাময়িকভাবে বন্ধ থাকবে। এই কূটনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন শেহবাজ শরিফ। তার মধ্যস্থতায় দুই দেশের মধ্যে […]
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩ দিনের অর্থনৈতিক শীর্ষ সম্মেলন শুরু

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠান ও প্রকাশনার মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে সপ্তম বাংলাদেশ ইকোনমিকস সামিট। ঢাকা বিশ্ববিদ্যালয় ইকোনমিকস স্টাডি সেন্টার তিন দিনব্যাপী এই শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান ছিলেন উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল […]
কেন ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন বিপাশা

বিনোদন ডেস্ক,অমৃতালোক: দেশের নন্দিত অভিনেত্রী বিপাশা হায়াত। দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয়ে দর্শকদের মুগ্ধ করে আসছেন তিনি। একটা সময়ে অভিনয় কমিয়ে দেন। পুরোপুরি অভিনয়ের বাইরে থাকলেও আগের মত এখনও নিয়মিত অভিনয়ের প্রস্তাব পান বিপাশা। তবে মজার বিষয় হলো এবার ঈদে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। তবে বিশেষ একটি কারণে […]