এপ্রিল ১৭, ২০২৬ ৪:৩৬ অপরাহ্ণ

নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে সরকারি ছুটি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক :

সরকার ৬ জুলাইকে পল্লী উন্নয়ন দিবস এবং ৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। তবে ৬ জুলাই দিবসে কোনো সরকারি ছুটি থাকবে না, আর ৭ নভেম্বর সরকারি ছুটি হিসেবে পালিত হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

ব্রিফিংয়ে তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা-২০২৫ নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। সরকারের লক্ষ্য অনুযায়ী ২০৩০ সালের মধ্যে সৌরবিদ্যুৎ থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সরকার জ্বালানি সংকট মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

এর আগে সন্ধ্যায় মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়, যার সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রী ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি ও কর্মসূচি নিয়ে আলোচনা করেন।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ