এপ্রিল ১৭, ২০২৬ ৮:৪৭ অপরাহ্ণ

জরুরি বৈঠকে ১১ দলের শীর্ষ নেতারা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক :

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও জনগুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে জরুরি বৈঠকে বসেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এই বৈঠক শুরু হয়।

১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈঠকে মূলত দুটি প্রধান বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।

এক, অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের মাধ্যমে প্রাপ্ত জনরায় বাস্তবায়নের দাবি। দুই, দেশে চলমান তীব্র জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি।
বৈঠক শেষে আজ দুপুরেই আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্তসমূহ এবং জোটের পরবর্তী কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানানো হবে। ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ