সংসদে বিরোধী দল খুবই সহযোগিতামূলক ভূমিকা পালন করছে: ইউএনডিপিকে স্পিকার
নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : জাতীয় সংসদের স্পিকার বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। সংসদে সরকার ও বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে এ প্রতিনিধিকে স্পিকার বলেন, বর্তমান সংসদে বিরোধী দল খুবই সহযোগিতামূলক ভূমিকা পালন করছে। সরকার সংবিধানের প্রয়োজনীয় সংশোধনে খুবই উদার ও সচেষ্ট। মঙ্গলবার (৭ এপ্রিল) […]
সরকারকে ৩ মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ হাইকোর্টের

নিউজ ডেস্ক,অমৃতালোক: সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন ও পৃথক সচিবালয় তিন মাসের মধ্যে প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে রায়ে অধঃস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধান সুপ্রিম কোর্টের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ১৮৫ পৃষ্ঠার এ রায় প্রকাশ […]
সংবিধানের প্রয়োজনীয় সংশোধনে সরকার খুবই উদার : স্পিকার

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : বর্তমান সরকার সংবিধানের প্রয়োজনীয় সংশোধনের ক্ষেত্রে অত্যন্ত উদার ও সচেষ্ট বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। একইসঙ্গে তিনি বর্তমান সংসদে বিরোধীদলের সহযোগিতামূলক ভূমিকার প্রশংসা করেছেন। মঙ্গলবার জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন। সাক্ষাৎকালে তারা ই-গভর্ন্যান্স, ই-পার্লামেন্ট, সংসদীয় […]
দায়িত্ব পেয়েই বিসিবিতে এলেন তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক , অমৃতালোক: নতুন বিসিবি প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন তামিম ইকবাল। মঙ্গলবার বিকেল ৪টার পরপর ঘোষণা আসার পর সন্ধ্যা ৬টার দিকে তিনি বিসিবি কার্যালয়ে উপস্থিত হয়ে সভাপতির চেয়ারে বসেন। আপাতত এই অ্যাডহক কমিটির মেয়াদ সর্বোচ্চ তিন মাস। এই সময়ের মধ্যেই নির্বাচন আয়োজন করতে হবে তামিমের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটিকে। সেই নির্বাচনেও দেশের সফলতম ওপেনার […]
সিরাজগঞ্জে গ্যাসের অতিরিক্ত দাম নেওয়ায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : সিরাজগঞ্জে এলপি গ্যাস সিলিন্ডার নির্ধারিত দামের বেশি নেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত এক দোকান মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে শহরের চামড়াপট্টি এলাকার একটি প্রতিষ্ঠানে এ জরিমানা করা হয়। জানা গেছে, শহরের চামড়াপট্টি এলাকার নিপু এন্টারপ্রাইজের মালিককে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করায় […]
ভোলা-বরিশাল সেতুর নির্মাণ সময়সূচি শিগগিরই ঘোষণা করা হবে : সড়কমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রাবিউল আলম জানিয়েছেন, দেশের দীর্ঘতম সেতু-যা ভোলা দ্বীপ জেলা ও বরিশালকে সংযুক্ত করবে-তার নির্মাণ সময়সূচি শিগগিরই ঘোষণা করা সম্ভব হবে বলে সরকার আশাবাদী। তিনি বলেন, ‘প্রায় ১১ কিলোমিটার দীর্ঘ ভোলা-বরিশাল সেতু প্রকল্পটি তেঁতুলিয়া নদীর ওপর নির্মাণের পরিকল্পনা করা হয়েছে, যার ব্যয় ধরা হয়েছে ১৭ হাজার ৪৬৬ কোটিরও […]
বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কামাল উদ্দিন সবুজ

নিউজ ডেস্ক,অমৃতালোক: বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. কামাল উদ্দিন মজুমদার (সবুজ)। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮-এর ধারা ১০(১) অনুযায়ী তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। […]
আজ রাতে একটি গোটা সভ্যতার মৃত্যু হবে, ইরানের প্রতি ট্রাম্প

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক: বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী খোলার জন্য দেওয়া সময়সীমা ঘনিয়ে আসতেই ইরানকে নতুন হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে একটি পোস্টে তিনি বলেন, “আজ রাতে একটি গোটা সভ্যতার মৃত্যু হবে, যা আর কখনও ফিরিয়ে আনা যাবে না।” তিনি আরও বলেন, “আমি চাই না এমনটা ঘটুক, […]
ত্বকের অকালবার্ধক্য রুখতে যেসব ভুল এড়িয়ে চলা জরুরি

জ.ই বিদ্যুৎ,সিনিয়র করেসপন্ডেন্ট,অমৃতালোক: চেহারায় বয়সের ছাপ বা অকালবার্ধক্য নিয়ে আমরা সবাই কমবেশি চিন্তিত থাকি। অনেক সময় দামি ক্রিম বা প্রসাধনী ব্যবহার করেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। এর মূল কারণ লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের কিছু ছোট ছোট ভুলের মধ্যে। আমাদের অজান্তেই এমন কিছু অভ্যাস গড়ে ওঠে, যা ত্বকের লাবণ্য কেড়ে নেয় এবং দ্রুত বলিরেখা তৈরি […]
ফ্রান্সে এক ফুটবল ম্যাচে ২৪ লাল কার্ড

স্পোর্টস ডেস্ক , অমৃতালোক: ফ্রান্সের অপেশাদার ফুটবলে এক নজিরবিহীন ঘটনা ঘটেছে। মোরবিহাঁ অঞ্চলের একটি আঞ্চলিক ডার্বি ম্যাচ ভয়াবহ বিশৃঙ্খলায় রূপ নেওয়ায় একসঙ্গে ২৪টি লাল কার্ড দেখাতে হয়েছে রেফারিকে। ঘটনাটি স্থানীয় ফুটবলের ইতিহাসে ‘কলঙ্কজনক’ হিসেবে বর্ণনা করা হয়েছে। গোল ডটকমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে জানা যায়, অঞ্চলটির দ্বিতীয় বিভাগের ম্যাচে অ্যাভেনির দ্য গিলিয়ের ও […]