এপ্রিল ১৭, ২০২৬ ৮:৪৭ অপরাহ্ণ

ট্রেনে কাটা পড়ে মৃত্যু জমজ শিশু সহোদরের

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
সংগৃহীত ছবি

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক:

ফরিদপুরের মধুখালীতে ট্রেনে কাটা পড়ে চার বছর বয়সি জমজ সহোদরের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার ভূষণা-লক্ষণদিয়া রেলস্টেশনের কাছে ঘটনাটি ঘটে। নিহত শিশু তায়েব শেখ ও আহমেদ শেখ ওই এলাকার ব্যবসায়ী আকাশ শেখের ছেলে। জানা গেছে, রেললাইনের ওপর দুই ভাই খেলা করছিল। তখন ভাটিয়াপাড়াগামী একটি লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে তারা। মধুখালী স্টেশন মাস্টার জানান, শিশু দুটি ট্রেনের শব্দ ও হুইসল শুনতে না পাওয়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে আতিক ইসলাম (১৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আতিক ওই গ্রামের খলিল মিয়ার ছেলে। জানা গেছে, তিন দিন আগে রাতে অজ্ঞাত কেউ আতিককে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। মঙ্গলবার পরিবারের কাছে ফোন করে আতিককে ছাড়াতে মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করে দুর্বৃত্তরা। গতকাল বাড়ির পাশের একটি পুকুরে তার লাশ পাওয়া যায়। নবীনগর থানার এসআই নূরনবী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ হত্যা করে লাশ পানিতে ফেলে রেখে গেছে। নিহতের গলায় ওড়না প্যাঁচানো ছিল। ঘটনার তদন্ত চলছে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ