মুক্তিযুদ্ধের সিনেমা ‘অপারেশন জ্যাকপট’ যে কারণে পড়ে আছে আর্কাইভে

মহান মুক্তিযুদ্ধের সময়ের সফল নৌ কমান্ডো অভিযান অপারেশন জ্যাকপট নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রায় দুই বছর ধরে পড়ে আছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আর্কাইভে। ২১ কোটি টাকা ব্যয়ে নির্মিত ‘অপারেশন জ্যাকপট’ মুক্তি এখনো অনিশ্চিত। অন্তর্বর্তী সরকারের সময়ে একাধিক বৈঠক হলেও এই অনিশ্চয়তা কাটেনি। মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে, সিনেমাটিতে ১৯৭১ সালের আগস্টে পরিচালিত গেরিলা অভিযান অপারেশন জ্যাকপটের প্রকৃত চিত্র […]
ট্রেনে কাটা পড়ে মৃত্যু জমজ শিশু সহোদরের

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক: ফরিদপুরের মধুখালীতে ট্রেনে কাটা পড়ে চার বছর বয়সি জমজ সহোদরের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার ভূষণা-লক্ষণদিয়া রেলস্টেশনের কাছে ঘটনাটি ঘটে। নিহত শিশু তায়েব শেখ ও আহমেদ শেখ ওই এলাকার ব্যবসায়ী আকাশ শেখের ছেলে। জানা গেছে, রেললাইনের ওপর দুই ভাই খেলা করছিল। তখন ভাটিয়াপাড়াগামী একটি লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে তারা। মধুখালী স্টেশন মাস্টার […]
মাস্টারপ্ল্যান ছাড়া পরিকল্পিত শহর গড়া অসম্ভব

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক: মাস্টারপ্ল্যান ছাড়া পরিকল্পিত শহর গড়া সম্ভব নয় বলে উল্লেখ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। গতকাল ডিএসসিসির নগর ভবনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ (ইউডিজেএফবি)-এর কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। সভায় নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি মতিন আবদুল্লাহ, সহসভাপতি ফয়সাল খান, সাধারণ সম্পাদক […]
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ ফাইনাল ইতিহাসে এগিয়ে ভারত, আত্মবিশ্বাসী বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক , অমৃতালোক: সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াইয়ে আবারও মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। সেমিফাইনালে নিজেদের ম্যাচ জিতে দুই দলই নিশ্চিত করেছে ফাইনাল। মালদ্বীপের রাজধানী মালেতে বুধবার প্রথম সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারায় বাংলাদেশ। পরে দ্বিতীয় সেমিফাইনালে ভুটানকে ৫-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দেয় ভারত। একই ভেন্যুতে আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। চলতি […]
আদানির সঙ্গে চুক্তি সংশোধন বিবেচনাধীন: বিদ্যুৎমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক: ভারতের আদানি পাওয়ার লিমিটেডের সাথে স্বাক্ষরিত চুক্তিটি বিগত আওয়ামী লীগ সরকার অস্বাভাবিক মূল্যে করেছে, আলোচনাক্রমে এ চুক্তি সংশোধন বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। ইকবাল হাসান […]
ইরান যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে সৌদি যুবরাজের ফোনালাপ

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক: ইরান যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ক্রেমলিন জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ও সৌদি যুবরাজ চলমান যুদ্ধের দীর্ঘমেয়াদী সমাধানের জন্য রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। সৌদি আরবের সঙ্গে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হওয়ার কয়েকদিনের মধ্যেই পুতিন ও সৌদি […]
অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের প্রতিবেদন সংসদে, বাতিল হচ্ছে ১৬টি

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক: অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১৬টি নির্ধারিত সময়ের মধ্যে সংসদে উত্থাপিত হচ্ছে না। ফলে সংবিধানের নির্দেশনা অনুযায়ী গণভোট, গুম প্রতিরোধ, দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ এসব অধ্যাদেশ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাচ্ছে। তবে জাতীয় সংসদের বিশেষ কমিটি এগুলোকে অধিকতর যাচাই-বাছাই করে শক্তিশালী নতুন বিল হিসেবে উত্থাপনের সুপারিশ করেছে। বৃহস্পতিবার স্পিকার মেজর (অব.) […]
দেশের পর এবার বিদেশের ৫২ প্রেক্ষাগৃহে ‘বনলতা এক্সপ্রেস’

বিনোদন ডেস্ক,অমৃতালোক: দেশের প্রেক্ষাগৃহে দর্শক সাড়া পাওয়ার পর এবার আন্তর্জাতিক পর্দায় যাত্রা শুরু করতে যাচ্ছে তানিম নূর পরিচালিত আলোচিত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’। আগামী ৩ এপ্রিল থেকে কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মোট ৫২টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছে আন্তর্জাতিক পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, প্রথম সপ্তাহে কানাডার ১০টি, যুক্তরাষ্ট্রের ৩৮টি ও যুক্তরাজ্যের ৪টি […]
ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে ফ্রান্স

স্পোর্টস ডেস্ক , অমৃতালোক: ফিফার মার্চ মাসের আন্তর্জাতিক উইন্ডো শেষ হওয়ার পর বুধবার প্রকাশিত নতুন র্যাঙ্কিং তালিকায় শীর্ষে উঠে এসেছে ফ্রান্স। রিয়েল-টাইম পয়েন্টস আপডেট সিস্টেমে এবার ফ্রান্সের জয় ও ধারাবাহিক পারফরম্যান্স তাদের বিশ্ব র্যাঙ্কিংয়ে এক নম্বর স্থানে উন্নীত করেছে। ফ্রান্স ব্রাজিল ও কলম্বিয়ার বিরুদ্ধে জয়ী হয়ে শীর্ষে ওঠার পথে স্পেনকে পিছনে ফেলে দিয়েছে, যা মিসরের […]
ভোলায় ময়দার কারখানা ও বেকারি থেকে ৬ হাজার লিটার ডিজেল জব্দ, জরিমানা

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক: ভোলার বিসিকে অভিযান চালিয়ে ৫ হাজার ৯৭৪ লিটার ডিজেল জব্দ করেছে জেলা প্রশাসন। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তেল মজুতের অপরাধে ময়দা ও মুড়ি উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানের মালিক জামাল উদ্দিন খান নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে বেকারি তৃষ্ণা ফুডসের মালিক মো. জুয়েলকে ৫০ হাজার টাকা জরিমানা […]