এপ্রিল ১৭, ২০২৬ ৭:২৮ অপরাহ্ণ

সিরাজগঞ্জে ‘নো ফুয়েল কার্ড, নো পেট্রোল-অকটেন’ নীতি চালু

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
ছবি-অমৃতালোক

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক:
সিরাজগঞ্জে পেট্রোল ও অকটেনের সুষ্ঠ ব্যবস্থাপনা নিশ্চিত করতে ‘নো ফুয়েল কার্ড, নো পেট্রোল-অকটেন’ নীতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। বুধবার (১ এপ্রিল) সকাল থেকে জেলার প্রতিটি পাম্পে এই নীতি কার্যকর করা হবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১ এপ্রিল থেকে ৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফুয়েল কার্ড বিতরণ করা হচ্ছে। জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত দুটি বুথ থেকে জেলা সদর ও পৌর এলাকার পেট্রোল-অকটেন ব্যবহারকারীদের এই কার্ড দেওয়া হচ্ছে। উপজেলাগুলোতেও একই নিয়মে কার্ড বিতরণ করা হবে।

ফুয়েল কার্ড পেতে আবেদনকারীদের জাতীয় পরিচয়পত্র, ছবি, গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হচ্ছে।

জেলা প্রশাসক আমিনুল ইসলাম জানান, মোটরসাইকেল মালিক ও চালকদের জন্য এই ফুয়েল কার্ড চালু করা হয়েছে। এর মাধ্যমে তেল বিতরণে শৃঙ্খলা ফিরবে এবং প্রকৃত গ্রাহকরা সঠিকভাবে জ্বালানি পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

তবে ডিজেল বিতরণের ক্ষেত্রে এই কার্ডের প্রয়োজন হবে না বলেও জানানো হয়েছে।

ফুয়েল কার্ড সংগ্রহ করতে গিয়ে ভোগান্তির কথাও জানিয়েছেন অনেকে। গ্রাহক আমিনুল ইসলাম ও আকমল হোসেন বলেন, সকালে লাইনে দাঁড়িয়েও বিকেল পর্যন্ত কার্ড পাননি। তবে তারা মনে করেন, এই ব্যবস্থার মাধ্যমে তেল সহজলভ্য হবে এবং কালোবাজারি কমবে।

প্রশাসনের দাবি, এই উদ্যোগ বাস্তবায়ন হলে জ্বালানি তেলের সংকট অনেকাংশে কমে আসবে এবং বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত হবে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ