এপ্রিল ১৭, ২০২৬ ১:০৩ পূর্বাহ্ণ

সিরাজগঞ্জে ‘নো ফুয়েল কার্ড, নো পেট্রোল-অকটেন’ নীতি চালু

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক: সিরাজগঞ্জে পেট্রোল ও অকটেনের সুষ্ঠ ব্যবস্থাপনা নিশ্চিত করতে ‘নো ফুয়েল কার্ড, নো পেট্রোল-অকটেন’ নীতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। বুধবার (১ এপ্রিল) সকাল থেকে জেলার প্রতিটি পাম্পে এই নীতি কার্যকর করা হবে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১ এপ্রিল থেকে ৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফুয়েল কার্ড বিতরণ করা […]

শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইন ও ৩ দিন অফলাইন ক্লাসের পরিকল্পনা

নিউজ ডেস্ক,অমৃতালোক: বিশ্বব্যাপী জ্বালানি সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রমের গতিশীলতা বজায় রাখতে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম নিয়ে নতুন সময়সূচি নির্ধারণ করার পরিকল্পনা নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাবনা অনুযায়ী, সপ্তাহে মোট ৬ দিন ক্লাসের মধ্যে ৩ দিন সরাসরি (অফলাইন) এবং ৩ দিন অনলাইন পদ্ধতিতে পাঠদান পরিচালিত হতে পারে। মঙ্গলবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের […]

সংবিধান সংশোধনে গঠিত হচ্ছে সংসদীয় বিশেষ কমিটি

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নোট অব ডিসেন্টসহ জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংশোধনের জন্য একটি সংসদীয় বিশেষ কমিটি গঠন করা হচ্ছে। এই কমিটি গঠনের চূড়ান্ত দায়িত্ব দেওয়া হয়েছে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদকে। মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার উত্থাপিত ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ শীর্ষক আলোচনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত […]

নেইমারকে ছাড়াই বিশ্বকাপের স্কোয়াড চূড়ান্ত করে ফেলেছেন আনচেলত্তি!

স্পোর্টস ডেস্ক , অমৃতালোক: ব্রাজিলের জাতীয় দলের হেড কোচ কার্লো আনচেলত্তি ঘোষণা করেছেন, ২০২৬ বিশ্বকাপের জন্য তার স্কোয়াড ‘প্রায় চূড়ান্ত’। এর ফলে দীর্ঘ সময় ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা সুপারস্টার নেইমার–এর বিশ্বকাপে খেলার আশা আরও কঠিন হয়ে গেছে। ইনজুরির কারণে অক্টোবর ২০২৩ থেকে খেলায় অনুপস্থিত নেইমার বারবার জানিয়েছিলেন, তিনি বিশ্বকাপে অংশ নিতে চান। কিন্তু জুন […]

হাতিরপুলে খাবার দোকানে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক: রাজধানীর হাতিরপুল এলাকায় একটি খাবারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে লাগা এ আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকলেও ফায়ার সার্ভিসের তৎপরতায় তা নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার রহিমা খাতুন জানান, দুপুর ২টা ৫০ মিনিটের দিকে হাতিরপুলের একটি হোটেলে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে পলাশী ফায়ার স্টেশন থেকে […]

আপাতত বাড়ছে না জ্বালানি তেলের দাম

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক: মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ায় বৈশ্বিক জ্বালানির বাজারে অস্থিরতা চলছে। দাম বেড়ে দ্বিগুণের বেশি হয়েছে। এর মধ্যেও জ্বালানি তেলের দাম বাড়ায়নি সরকার। টানা দ্বিতীয় মাসের মতো জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে। তাই এপ্রিলেও জ্বালানি তেলের দাম বাড়ছে না। আগের দামেই বিক্রি হবে পেট্রল, অকটেন, ডিজেল, কেরোসিন। আজ মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় […]

হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে: পানিসম্পদ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক: পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, প্রকল্পের টাকা লুট হতে পারবে না। বিন্দুমাত্র সুযোগ নেওয়া দেখলে সরকার সেটি গ্রহণ করবে না। হাজার হাজার কোটি টাকার প্রকল্প নিয়ে দেশকে কতটুকু দিতে পারব সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত ‘সমন্বিত পানি ব্যবস্থাপনা’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য […]

নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক: নবনিযুক্ত ৪২টি জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩০ মার্চ) রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে রাত সাড়ে ৯টায় কার্যালয়ে আসেন প্রধানমন্ত্রী। গত ১৫ মার্চ সরকার ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয়। নিয়োগের পর এটিই প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।বৈঠকে প্রধানমন্ত্রী জেলা পরিষদের […]

পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর জ্বালানি-ভিসা ও গঙ্গা পানি চুক্তিতে প্রাধান্য

নিউজ ডেস্ক,অমৃতালোক: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের প্রথম ভারত সফরে প্রাধান্য পাবে তিন ইস্যু। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার কারণে বিশ্বের নানা দেশের মতো বাংলাদেশেও জ্বালানি অপ্রতুলতা দেখা দিয়েছে। এই অবস্থায় দেশে জ্বালানি নিশ্চিতে ভারত থেকে তেল-গ্যাস আমদানির বিষয়ে গুরুত্বসহকারে আলোচনা হবে। বর্তমানে ভারতে বাংলাদেশের কনস্যুলারগুলো থেকে ভারতীয়দের জন্য ভিসা প্রদান করা হচ্ছে। বাংলাদেশে ভারত কনস্যুলার থেকে বাংলাদেশিদের […]

ফুলবাড়ী সীমান্তে ২৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক: কুড়িগ্রামের ফুলবাড়ী ও নাগেশ্বরী সীমান্তে পৃথক দুটি চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। সোমবার (৩০ মার্চ) বিকেলে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। বিজিবি সূত্র […]