জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে বাংলাদেশের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক , অমৃতালোক: প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হারের পর ঘুরে দাঁড়ানোর দারুণ সুযোগ ছিল বাংলাদেশের মেয়েদের সামনে। দ্বিতীয় ম্যাচে সেই সুযোগ ভালোভাবেই কাজে লাগিয়েছে বাঘিনীরা। জিম্বাবুয়েকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সোবহানা মোস্তারির দল। আজমানের মাঠে ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই আধিপত্য দেখিয়ে ইমার্জিং নেশন্স টুর্নামেন্টে প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশ। তবে জয়ের […]
ইরানের হুমকিতে ভীত নই, বললেন সামরিক ঘাঁটিতে আশ্রয় নেওয়া মার্কিন অর্থমন্ত্রী

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক: ইরানের পক্ষ থেকে প্রাণনাশের হুমকিতে হুমকিতে ভীত নন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তবে নিরাপত্তার কারণে সম্প্রতি নিজের বাসভবন ছেড়ে মার্কিন সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন তিনি। শুক্রবার (১৩ নভেম্বর) সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, ‘উপসাগরীয় অঞ্চলে আমাদের সাহসী সামরিক সদস্যরা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়মিত প্রাণনাশের হুমকি পাচ্ছেন। […]
জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ও

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: দেশের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের আওতায় আনার নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এই বিদ্যালয়গুলোকে কোন প্রক্রিয়ায় জাতীয়করণ করা যায়, তা নিয়ে আলোচনা ও করণীয় নির্ধারণে আগামী রোববার (১৫ নভেম্বর) সচিবালয়ে এক উচ্চপর্যায়ের সভা ডেকেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রোববার দুপুর দেড়টায় সচিবালয়ের ৬ নম্বর ভবনের ৬১০-৬১২ […]
টেকনাফের পাহাড় এখন সশস্ত্র অপহরণকারীদের আস্তানা

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: কক্সবাজারের টেকনাফের একসময়কার শান্ত ও নিরাপদ পাহাড় এখন সশস্ত্র মানব পাচারকারী ও অপহরণকারীদের আস্তানায় পরিণত হয়েছে। এসব অপরাধী চক্রের দৌরাত্ম্যে পাহাড়সংলগ্ন এলাকার কৃষক, শ্রমিক ও সাধারণ বাসিন্দাদের জীবনযাত্রা অনিরাপদ হয়ে উঠেছে। প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিন কাটছে তাদের। স্থানীয় সূত্রে জানা গেছে, একসময় টেকনাফের পাহাড়সংলগ্ন এলাকায় স্থানীয় কৃষক, শ্রমিক ও কাঠুরিয়ারা বিভিন্ন কাজ […]