নভেম্বর ১৮, ২০২৬ ১০:১৬ অপরাহ্ণ

ইরানের হুমকিতে ভীত নই, বললেন সামরিক ঘাঁটিতে আশ্রয় নেওয়া মার্কিন অর্থমন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক:

ইরানের পক্ষ থেকে প্রাণনাশের হুমকিতে হুমকিতে ভীত নন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তবে নিরাপত্তার কারণে সম্প্রতি নিজের বাসভবন ছেড়ে মার্কিন সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, ‘উপসাগরীয় অঞ্চলে আমাদের সাহসী সামরিক সদস্যরা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়মিত প্রাণনাশের হুমকি পাচ্ছেন। সেখানে আমি কেন ভীত হব?’

তিনি আরও বলেন, ‘ইরান এখন কোণঠাসা হয়ে পড়া বিপজ্জনক প্রাণীর মতো উগ্র আচরণ করছে। তাই আমি সিক্রেট সার্ভিসের নির্দেশনা অনুসরণ করছি এবং নিজের বাড়ি ছেড়ে একটি সামরিক ঘাঁটিতে চলে গেছি।’

মার্কিন অর্থমন্ত্রী জানান, ২০২৫ সালের জানুয়ারিতে ওয়াল স্ট্রিট জার্নাল তার জর্জটাউনের বাসভবনের আকাশ থেকে তোলা একটি ছবি প্রকাশ করেছিল। এর জন্য তাকে বাসা বদলাতে হয়েছে। তার মতে, এ ধরনের ছবি প্রকাশ অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক। সংবাদমাধ্যমের এ ধরনের ছবি প্রকাশ বন্ধ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

এদিকে, ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ প্রয়োগের পাশাপাশি সামরিক ও নৌপথে অবরোধমূলক পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। জাহাজ চলাচলে হামলা বন্ধ এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে তেহরানের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে গত আগস্ট থেকে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামে নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপের অভিযান পরিচালনা করছে ওয়াশিংটন। এ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ