বঙ্গোপসাগরে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: বঙ্গোপসাগরে আগামী ১৬ নভেম্বরের মধ্যে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। ভারতের আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) পূর্বাভাস অনুযায়ী, ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। পরে শক্তি সঞ্চয় করে ১৮ নভেম্বরের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। খবর ওড়িশা টিভির আইএমডি ইতোমধ্যে সম্ভাব্য ঘূর্ণিঝড়টির গতিপথের পূর্বাভাস প্রকাশ করেছে। তবে এটি শেষ পর্যন্ত […]
ঢাকায় স্কুল শিক্ষিকার চুরি হওয়া ৯ ভরি স্বর্নলংকার ও ৫ লাখ টাকা ভোলা থেকে উদ্ধার,গ্রেপ্তার-১

মীর তানু,অমৃতালোক: ভোলা জেলা ডিবি পুলিশের অভিযানে ঢাকার মোহাম্মদপুর থেকে চুরি হওয়া এক স্কুল শিক্ষিকার ২১ লাখ টাকা মূল্যের ৯ ভরি ১৫ আনা ১রতি স্বর্নলংকার ও নগদ ৫ লাখ টাকাসহ মো.আব্দুল আলী (৩৯) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে ভোলার পুলিশ সুপার কার্যালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ভোলার পুলিশ […]
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৬৭৪ জন। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪৯১ জন মারা গেছেন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি […]
বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০২৭ সালের সংস্করণে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছেন তিনি। এই তালিকায় বাংলাদেশ থেকে আরো দুই নারী স্থান পেয়েছেন। সম্প্রতি জর্দানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০ : দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ২০২৭ সালের ১৮তম […]
আওয়ামী লীগ শক্তিশালী হলে শেখ হাসিনাকে পালাতে হতো না: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: ডিসেম্বরে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে দলটিকে বাধা দেওয়ার মতো কিছু নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, আওয়ামী লীগ এতটা শক্তিশালী হলে দলটির সভাপতি শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হতো না। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া […]
শেখ হাসিনা আইনি সুযোগেই বাংলাদেশে আসবেন: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয়, আমরা করে রেখেছি। এখন তারা (ভারত) কী করবে, সেটা তাদের বিষয়-এমনটাই জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠান শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই […]
সংরক্ষিত আসনের পরিবর্তে নারীদের সরাসরি নির্বাচনের সুযোগ দেওয়া উচিত: স্পিকার

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: সংরক্ষিত নারী আসনের পরিবর্তে সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে স্পিকার বলেন, নারীদের প্রকৃত রাজনৈতিক […]
ব্যবসায়িক সংকটের মধ্যে কৃতজ্ঞতা প্রকাশ করলেন বর্ষা

বিনোদন ডেস্ক,অমৃতালোক: ব্যবসায়িক সংকট, ব্যাংকঋণ ও কারখানা বন্ধের খবর ঘিরে বেশ কয়েক দিন ধরেই আলোচনায় ঢালিউড অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল। তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে নানা আলোচনা-সমালোচনা। এর মধ্যেই নিজের জন্য দোয়া করা ও ইতিবাচক পোস্ট প্রকাশ করা ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অনন্ত। এবার স্বামীর পাশে দাঁড়িয়ে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন চিত্রনায়িকা […]
সবজির সঙ্গে বিষ যাচ্ছে পেটে

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: শরীর-স্বাস্থ্য ঠিক রাখতে হলে বেশি বেশি সবজি খেতে হবে, এ কথা কে না জানে! কিন্তু যে সবজি আমরা খাব, সেটাও তো ঠিক থাকতে হবে। আমরা দেশবাসী, বিশেষ করে রাজধানীবাসী কী সবজি খাচ্ছি প্রতিদিন, জানেন? চলুন, জেনে আসি কালের কণ্ঠের অনুসন্ধানের সঙ্গে— ঢাকার একদম কাছেই সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের ভাগ্নিবাড়ি এলাকার কৃষক আব্দুর […]
প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: শেখ হাসিনাকে ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেছেন, তার (হাসিনা) নিজের থেকে দেশে ফেরার বা প্রত্যাবর্তনের কোনো সুযোগ নেই। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনাসভায় তিনি এ […]