এপ্রিল ১৭, ২০২৬ ৭:২৯ অপরাহ্ণ

হাতিরপুলে খাবার দোকানে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক:
রাজধানীর হাতিরপুল এলাকায় একটি খাবারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে লাগা এ আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকলেও ফায়ার সার্ভিসের তৎপরতায় তা নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার রহিমা খাতুন জানান, দুপুর ২টা ৫০ মিনিটের দিকে হাতিরপুলের একটি হোটেলে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে পলাশী ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার ফাইটারদের সম্মিলিত প্রচেষ্টায় স্বল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে আশপাশের স্থাপনায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দূর হয় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো যায়।

তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ