মে ১৪, ২০২৬ ১:৪৭ অপরাহ্ণ

রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে আহত যুবক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক :

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে হাসমত উল্লাহ (২২) নামের এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। বর্তমানে তিনি উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার (১২ মে) বিকেল তিনটার দিকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-০৮ ইস্টে এআরএ প্রধান নবী হোসেনের ভাই ভুলুর বসতঘরের সামনে এ ঘটনা ঘটে। হাসমত উল্লাহ রোহিঙ্গা ক্যাম্প-৮ ইষ্ট এর বি-৪৩ ব্লকের বাসিন্দা মৃত মোহাম্মদ ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-০৮ ইস্টে এআরএ প্রধান নবী হোসেনের ভাই ভুলুর বসতঘরের সামনে অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে পালিয়ে যায়। এ সময় হাসমত উল্লাহ গুলিবিদ্ধ হন।

পরে স্থানীয় রোহিঙ্গা ও পুলিশ সদস্যরা আহত হাসমত উল্লাহকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কুতুপালং এমএসএফ হাসপাতালে পাঠানো হয়। তাঁর ডান হাতে দুটি গুলি লেগেছে বলে জানা গেছে।

উখিয়া থানার ওসি মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসমত উল্লাহ নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। এঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ