নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক :
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে রাজধানীর পল্লবী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বুধবার (১৩ মে) বিকেলে ডিএমপির পল্লবী থানায় এস এম জহিরুল ইসলাম নামে এক সাংবাদিক এ জিডি দায়ের করেন।
জিডি দায়েরের বিষয়টি নিশ্চিত করেছে পল্লবী থানা পুলিশ।
জিডিতে উল্লেখ করা হয়, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নাম ব্যবহার করে ফেসবুকে একাধিক আইডি থেকে মিথ্যা, বানোয়াট, মানহানিকর ও কুরুচিপূর্ণ পোস্ট করা হচ্ছে। এসব পোস্টের মাধ্যমে তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে। ভবিষ্যতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের স্বার্থে বিষয়টি ডায়েরিভুক্ত করা জরুরি বলে জিডিতে উল্লেখ করা হয়।
এ ছাড়া অভিযোগে সংশ্লিষ্ট ফেসবুক আইডির লিংকও সংযুক্ত করা হয়েছে।
এ বিষয়ে জিডিকারী সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বলেন, ‘প্রতিমন্ত্রীর নাম ও ছবি ব্যবহার করে দুটি ফেসবুক আইডি থেকে ধারাবাহিকভাবে কুৎসা, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এতে তার ব্যক্তিগত ও রাজনৈতিক সম্মান ক্ষুণ্ন হচ্ছে। একজন সচেতন নাগরিক হিসেবে আমি বিষয়টি প্রশাসনের নজরে আনতে থানায় জিডি করেছি।








