মে ১৪, ২০২৬ ১:৪৭ অপরাহ্ণ

মধ্যরাতে ঢাবিতে ছাত্রীদের বিক্ষোভ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক :

পানিবাহিত রোগে শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কুয়েত মৈত্রী হলের ছাত্রীরা মধ্যরাতে বিক্ষোভে করেছেন।

বুধবার (১৩ মে) রাত ১১টার দিকে হল থেকে বের হয়ে সড়কে অবস্থান নেন তারা এবং বিভিন্ন দাবিতে স্লোগান দেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গত দুই সপ্তাহে হলের বেশ কয়েকজন ছাত্রী পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিয়ে বুধবার হল প্রশাসনের সঙ্গে আলোচনা করেন তারা। এ সময় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় কোনো বাজেট বরাদ্দ আছে কি না জানতে চাইলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, এ খাতে নির্দিষ্ট কোনো বাজেট নেই।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, হলের পানির ট্যাংক পরিষ্কারের পর থেকেই পানিতে ব্লিচিং পাওডারের তীব্র গন্ধ পাওয়া যাচ্ছে।

মুখ ধোয়া, কুলি করা কিংবা গোসলের সময়ও ওই গন্ধে অনেকের বমি ভাব হচ্ছে।
তারা বলেন, বেশ কয়েকজন শিক্ষার্থী ডায়রিয়া ও বমির উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে চলতি সপ্তাহের মাত্র তিন দিনে শতাধিক শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ডায়রিয়া ও বমির উপসর্গ নিয়ে বিপুলসংখ্যক শিক্ষার্থী আক্রান্ত হওয়ায় সাধারণ ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি মোকাবিলায় হল প্রাঙ্গণে একটি জরুরি মেডিকেল ক্যাম্পও স্থাপন করা হয়। গত ৯ মে রাতে হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ