মে ১৪, ২০২৬ ১:৪৭ অপরাহ্ণ

ভোলায় দুই অবৈধ ইটভাটা বন্ধ ঘোষণা, ৫ লাখ টাকা জরিমানা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক :

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অবৈধভাবে স্থাপিত মেসার্স এসএনএস ব্রিকস ও মেসার্স আলম ব্রিকস নামের দুইটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে কার্যক্রম বন্ধ ঘোষণার পাশাপাশি দুই ইটভাটার মালিককে ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১১ মে) সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার দালালপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জয়নাল আবেদীন ও মো.নুরুল আলম।

ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তোতা মিয়া বলেন, ভোলা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তররের যৌথ উদ্যোগে অবৈধভাবে স্থাপিত ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, অভিযানে মেসার্স এসএনএস ব্রিকসকে ১ লাখ টাকা ও মেসার্স আলম ব্রিকসকে ৪লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া পানি দিয়ে ইটভাটা দুটির কাঁচা ইট ধ্বংস ও ভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, অভিযানে নৌবাহিনী, কোস্ট গার্ড, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা করেছেন।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ