অক্টোবর ১৮, ২০২৬ ৫:৩১ পূর্বাহ্ণ

ভোলায় উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৯

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

ইয়ামিন হোসেন , অমৃতালোক :

ভোলায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গু আক্রান্ত হয়ে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে হাসপাতালটির ডেঙ্গু ওয়ার্ডে মোট ১৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। হঠাৎ রোগী বাড়ায় ডেঙ্গু নিয়ে জেলাজুড়ে উদ্বেগ বাড়ছে।

​তবে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ, তেলাপোকার উপদ্রব এবং প্রয়োজনীয় ওষুধ না পাওয়ার কারণে ভোগান্তি আরও বেড়ে গেছে।

​ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নের আবু তালেব অভিযোগ করে বলেন, “গত তিন দিন ধরে হাসপাতালে ভর্তি আছি। চিকিৎসাধীন থাকলেও হাসপাতালের সার্বিক পরিবেশ অত্যন্ত নোংরা।”

​ভোলা সদরের উত্তর দিঘলদী ইউনিয়ন থেকে আসা জাহানারা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার স্বামীকে নিয়ে দুই দিন ধরে ভর্তি আছি। চিকিৎসা সেবা পেলেও ওয়ার্ডে তেলাপোকার অতিরিক্ত উপদ্রবে রাতে ঘুমানো বা স্বাভাবিকভাবে থাকা কঠিন হয়ে পড়েছে।”

​একইভাবে ভেলুমিয়া থেকে আসা ডেঙ্গু আক্রান্ত মফিজ মাঝি জানান, “গতরাতে ভর্তি হওয়ার পর ডাক্তার মাত্র একবার এসেছেন। এছাড়া হাসপাতালের সব ওষুধ আমাদের বাহিরের ফার্মেসি থেকে কিনতে হচ্ছে।”

​সার্বিক বিষয়ে জানতে চাইলে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমান জানান, “গত ২৪ ঘণ্টায় ৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন এবং বর্তমানে হাসপাতালে মোট ১৯ জন চিকিৎসাধীন রয়েছেন। ডেঙ্গু রোগীদের সুরক্ষার জন্য হাসপাতালে আলাদা আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ