অক্টোবর ১৮, ২০২৬ ৬:০০ পূর্বাহ্ণ

হরমুজে জাহাজডুবি: সমুদ্রে ভাসছে আইফোন ও দামি পারফিউমের বোতল

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক: হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন একটি পণ্যবাহী জাহাজ ডুবে যাওয়ার পর সাগরে আইফোনের বাক্স ও দামি সুগন্ধির প্যাকেট ভাসার ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে ছোট নৌকায় থাকা কয়েকজনকে ভাসমান পণ্য সংগ্রহ করতে দেখা যায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, সিঙ্গাপুরের পতাকাবাহী জিএফএস প্রাইড জাহাজটি দুবাই থেকে পণ্য নিয়ে যাচ্ছিল। বুধবার একটি অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে […]

সরকারি আবাসন বরাদ্দে শতভাগ অনলাইন কার্যক্রমের প্রথম বরাদ্দের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: সরকারি আবাসন বরাদ্দ প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে শতভাগ অনলাইনভিত্তিক কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে প্রথম বরাদ্দ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ কার্যক্রমে অটোমেটিক অ্যালোকেশন সিস্টেমের মাধ্যমে সরকারি আবাসনের আবেদন গ্রহণ, আবেদন ব্যবস্থাপনা এবং বরাদ্দ প্রক্রিয়ার সার্বিক কার্যক্রম তুলে ধরা হয়। এ […]

নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় দোকানে বসে থাকা এক সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া আটটার দিকে কলমাকান্দা পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের তেলনজিয়া বাজারে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সাংবাদিকের নাম লুৎফুজ্জামান আলিফ ফকির। তিনি বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এর পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ […]

ভোলায় উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৯

ইয়ামিন হোসেন , অমৃতালোক : ভোলায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গু আক্রান্ত হয়ে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে হাসপাতালটির ডেঙ্গু ওয়ার্ডে মোট ১৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। হঠাৎ রোগী বাড়ায় ডেঙ্গু নিয়ে জেলাজুড়ে উদ্বেগ বাড়ছে। ​তবে হাসপাতালে চিকিৎসা নিতে আসা […]

সংসদে গণতন্ত্র, ক্যাম্পাসে ফ্যাসিবাদ চলবে না—ভোলায় ডাকসুর জিএস ফরহাদ

রিয়াজ হোসেন শান্ত, অমৃতালোক: সংসদে গণতন্ত্রের কথা বলে শিক্ষাপ্রতিষ্ঠানে গণতন্ত্র হত্যা করা যাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এস এম ফরহাদ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ভোলা শহরের চিলি চাইনিজ রেস্টুরেন্ট ও কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ভোলা সরকারি কলেজ শাখার নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে […]

আড়ালে থাকা ফারিণকে নিয়ে নতুন গুঞ্জন

বিনোদন ডেস্ক,অমৃতালোক: বাংলাদেশের জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও গায়িকা তাসনিয়া ফারিণ। ছোট পর্দা থেকে শুরু করে ওটিটি প্ল্যাটফর্ম এবং চলচ্চিত্র-সব মাধ্যমেই সমানভাবে প্রশংসিত তিনি। কিন্ত অনেক দিন ধরেই এ অভিনেত্রীকে কোনো মাধ্যমেই দেখা যাচ্ছে না। সবকিছু ছেড়ে যেন আড়ালে চলে গেছেন ফারিণ। চলতি বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পেয়েছিল ঢালিউড সিনেমা ‘প্রিন্স’। এ ছবির মাধ্যমেই […]

এক বছরে প্রবাস আয় বেড়েছে ১৭.৩০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: দেশের অর্থনীতিতে নানা চাপের মধ্যেও স্বস্তি জোগাচ্ছে প্রবাস আয়। ২০২৫-২৬ অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছে ৩৫.৫৯ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের ৩০.৩৩ বিলিয়ন ডলারের তুলনায় ১৭.৩০ শতাংশ বেশি। বৈদেশিক মুদ্রার সরবরাহ ও লেনদেনের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রবাসীদের পাঠানো এ অর্থ। তবে রেমিট্যান্সের বড় উৎস সৌদি আরবে সামরিক উত্তেজনা ও বিমান চলাচলে […]

ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ ৮ লাগেজ উধাও

স্পোর্টস ডেস্ক , অমৃতালোক: জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচ খেলে ঢাকা থেকে রাজশাহী ফেরার পথে রাজশাহী বিভাগীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের আটটি লাগেজ খোয়া গেছে। এসব ব্যাগে ক্রিকেটারদের পাসপোর্ট, আইফোন, নগদ টাকা, বৈদেশিক মুদ্রা এবং মূল্যবান খেলার সামগ্রী ছিল। এ ঘটনায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং খোয়া যাওয়া […]

চীনা যন্ত্রাংশ দিয়ে উন্নতমানের ক্ষেপণাস্ত্র তৈরি করছে হুথিরা

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক: চীন থেকে সংগৃহীত যন্ত্রাংশ ব্যবহার করে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা উন্নতমানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে যা সৌদি আরব এবং ইসরায়েলের যেকোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। অস্ত্র ও সরবরাহ শৃঙ্খলা পর্যবেক্ষণকারী সংস্থা সিএআর তাদের তদন্ত প্রতিবেদনে প্রকাশ করেছে, হুথিদের নির্মিত এই ক্ষেপণাস্ত্রগুলো […]

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: দেশের উপকূলবর্তী তিন বিভাগে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও সার্বিক আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেওয়া আবহাওয়া বার্তায় এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের […]