এপ্রিল ১৭, ২০২৬ ৭:২৮ অপরাহ্ণ

ভোটাভুটির বিধান মানলে বিরোধীদলীয় নেতার প্রস্তাব উত্থাপিতই হতো না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদছবি: সংসদীয় টিভি থেকে

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক:

জাতীয় সংসদের অধিবেশন থেকে বিরোধী দলের ‘ওয়াকআউটের’ পর এ সম্পর্কে সংসদে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংসদীয় সংস্কৃতিতে সেই অধিকার বিরোধী দলের আছে উল্লেখ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের উদ্দেশে তিনি বলেছেন, ‘সংসদে মুলতবি প্রস্তাব উত্থাপিত হবে কি না—তার ওপর ভোটাভুটির বিধান আছে। কিন্তু আপনি যদি তখন ভোটাভুটির বিধান দিতেন, তাহলে এই আলোচনার প্রস্তাব (সংবিধান সংস্কার পরিষদ নিয়ে বিরোধীদলীয় নেতার প্রস্তাব) উত্থাপিতই হতো না।’

কক্সবাজার–১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিরোধীদলীয় নেতা ওয়াকআউট করতে চেয়েছেন, সংসদীয় সংস্কৃতিতে সেই অধিকার তাঁর আছে। কিন্তু যে কথাগুলো রেকর্ডেড হয়ে গেল, তার বিপরীতে আমাদের বক্তব্যটা রেকর্ডে থাকা ভালো।’

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, স্পিকারের অনুপস্থিতিতে মুলতবি প্রস্তাবটি ডেপুটি স্পিকার গ্রহণ করেছিলেন। তখনই তিনি (স্বরাষ্ট্রমন্ত্রী) আপত্তি উত্থাপন করেছিলেন যে এটা ৬৮ বিধিতে হতে পারে। যে বিষয়টি (সংবিধান সংস্কার) আইন প্রণয়নের মাধ্যমে নিষ্পত্তি হতে পারে, সে রকম কোনো বিষয় মুলতবি প্রস্তাবে আলোচনা করার বিধান নেই। এরপরও স্পিকার উদারতা দেখিয়ে সংসদের অভিভাবক হিসেবে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উত্থাপিত বিষয়টি আলোচনার জন্য রেখেছেন। সেই আলোচনার জন্য দুই ঘণ্টা সময় নির্ধারিত হয়েছে। উভয় পক্ষে আলাপ–আলোচনা হয়েছে। আলোচনা হয়ে যাওয়ার পরে সংসদীয় চর্চা হচ্ছে ‘ইট ইজ টকড আউট’ (আলোচিত হয়েছে)।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘আলোচনার পর নিষ্পত্তি কী হবে, সে জন্য ভোটাভুটি দেওয়ার কোনো বিধান নেই। শুধু মুলতবি প্রস্তাব উত্থাপিত হবে কি না—তার ওপর ভোটাভুটির বিধান আছে। কিন্তু আপনি যদি তখন ভোটাভুটির বিধান দিতেন, তাহলে এ আলোচনার প্রস্তাব উত্থাপিতই হতো না।’

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ