এপ্রিল ১২, ২০২৬ ১:০২ অপরাহ্ণ

যুদ্ধ ঘিরে বাংলাদেশের বিবৃতিতে দুঃখ পেয়েছে ইরান-রাষ্ট্রদূত

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক: ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলা ঘিরে চলমান যুদ্ধের বিষয়ে বাংলাদেশের বিবৃতি নিয়ে দুঃখ রয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী। বুধবার মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনা নিয়ে ঢাকায় ইরানের দূতাবাসে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। রাষ্ট্রদূত জানান, বাংলাদেশিদের ফেরত আনতে সাহায্য করায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। যদিও, যুদ্ধ ঘিরে […]

জয়পুরহাটে মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক: সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় জয়পুরহাট জেলায় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে জয়পুরহাট সড়ক ও জনপথ বিভাগের আয়োজনে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। জয়পুরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ রাজেস খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও […]

বাসসের এমডি মাহবুব মোর্শেদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন

নিউজ ডেস্ক,অমৃতালোক: বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, মাহবুব মোর্শেদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে বাতিল করা হলো। সংশ্লিষ্ট একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছে, সম্প্রতি মাহবুব মোর্দেশ পদত্যাগ করেন। তখন থেকেই বাসসের ওয়েবসাইটে, এমডি ও […]

ফুটপাত-সড়ক দখলমুক্তে ডিএমপির অভিযান

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক: রাজধানীতে পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ব্যাপক উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার সকাল ১০টা থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে একযোগে এই অভিযান শুরু হয়। এর অংশ হিসেবে মগবাজার মোড় থেকে বাংলামোটর পর্যন্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ। তিনি […]

ভোটাভুটির বিধান মানলে বিরোধীদলীয় নেতার প্রস্তাব উত্থাপিতই হতো না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক: জাতীয় সংসদের অধিবেশন থেকে বিরোধী দলের ‘ওয়াকআউটের’ পর এ সম্পর্কে সংসদে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংসদীয় সংস্কৃতিতে সেই অধিকার বিরোধী দলের আছে উল্লেখ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের উদ্দেশে তিনি বলেছেন, ‘সংসদে মুলতবি প্রস্তাব উত্থাপিত হবে কি না—তার ওপর ভোটাভুটির বিধান আছে। কিন্তু আপনি যদি তখন ভোটাভুটির বিধান দিতেন, তাহলে এই আলোচনার […]

১০ দেশে খোঁজা হচ্ছে পাচার হওয়া অর্থ, পুনরুদ্ধারে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সার্বিকভাবে বর্তমান সরকার দুর্নীতি, মানি লন্ডারিং এবং আর্থিক অপরাধ দমনের বৃহত্তর কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিদেশে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। আজ বুধবার জাতীয় সংসদে আলাদা দুটি সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকের শুরুতে আধা ঘণ্টা […]

উপসর্গ হামের মতো কিন্তু অন্য রোগ, বুঝবেন কীভাবে

লাইফষ্টাইল ডেস্ক,অমৃতালোক : মৌসুম পরিবর্তনের এ সময়ে শিশুদের শুধু হাম নয়, হতে পারে আরও কিছু সংক্রামক ব্যাধি। ভাইরাস ও জীবাণুঘটিত অনেক রোগেই শুরুতে কয়েকটি উপসর্গ প্রায় একই রকম থাকে। যেমন জ্বর, কাশি আর ত্বকে র‍্যাশ অথবা ফুসকুড়ি। তাই জ্বর আর ত্বকে ফুসকুড়ি মানেই হাম নয়। কখনো কখনো অন্য জীবাণুর কারণেও হতে পারে এই সমস্যা। তাই […]

কোন পাম্পে তেল আছে বা নেই, জানা যাচ্ছে এক ক্লিকে

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক: দেশজুড়ে চলমান জ্বালানি সংকটের মাঝে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এক অভিনব ডিজিটাল সমাধান নিয়ে এসেছেন চট্টগ্রামের ফটিকছড়ির তরুণ প্রযুক্তি উদ্যোক্তা ইনজামাম অপু। তার তৈরি ‘লাইভ ফুয়েল মনিটরিং সিস্টেম’ নামক একটি ওয়েবসাইটের মাধ্যমে এখন ঘরে বসেই জানা যাচ্ছে স্থানীয় ফিলিং স্টেশনগুলোর তেলের সর্বশেষ অবস্থা।জ্বালানি তেল সরবরাহ বর্তমানে জ্বালানি তেলের সংকটে পাম্পে গিয়ে দীর্ঘক্ষণ লাইনে […]

সংবিধান সংস্কার প্রশ্নে সংসদে বিতর্ক, পাল্টাপাল্টি প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক: সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান প্রশ্নে জাতীয় সংসদে বিতর্ক হলেও কোনো সিদ্ধান্ত আসেনি। মঙ্গলবার এ–সংক্রান্ত এক মুলতবি প্রস্তাবের আলোচনায় সরকারি দল বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ ‘অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার একটি দলিল’। এই আদেশ সূচনা থেকেই অবৈধ। তাই সংবিধান সংস্কার পরিষদ গঠনের কোনো সুযোগ নেই। তবে […]

বিয়ে করলেন লুবাবা?

বিনোদন ডেস্ক,অমৃতালোক: আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী,মডেল সিমরিন লুবাবার বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে নিজের ফেসবুক পোস্টে একটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।’—এই পোস্ট থেকেই মূলত বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এটি লুবাবার ভেরিফায়েড […]