এপ্রিল ১৭, ২০২৬ ৮:৪৫ অপরাহ্ণ

ইরান যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে সৌদি যুবরাজের ফোনালাপ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
সংগৃহীত ছবি

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক:
ইরান যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

ক্রেমলিন জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ও সৌদি যুবরাজ চলমান যুদ্ধের দীর্ঘমেয়াদী সমাধানের জন্য রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

সৌদি আরবের সঙ্গে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হওয়ার কয়েকদিনের মধ্যেই পুতিন ও সৌদি যুবরাজের মধ্যে এই আলোচনা হলো। রাশিয়া ২০২২ সাল থেকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দিতে শুরু করে ইরানও। দেশটি ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে। এতে গোটা মধ্যপ্রাচ্য অগ্নিগর্ভে পরিণত হয়েছে। এছাড়া বিশ্ব জালানি পরিহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান। এতে বিশ্বের জ্বালানি তেলের বাজারে চরম অস্থিরতা দেখা দিয়েছে।

সূত্র: আল-জাজিরা

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ