এপ্রিল ১৭, ২০২৬ ৮:৪৪ অপরাহ্ণ

সপ্তাহে ৩ দিন অনলাইন ও তিন দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক :

স্কুলে সপ্তাহে তিন দিন সরাসরি এবং তিন দিন অনলাইনে ক্লাস নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার্থীদের শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে এনে ক্লাস করাতে চায় শিক্ষা মন্ত্রণালয়। সে ক্ষেত্রে রবিবার অফলাইনে শিক্ষা কার্যক্রম চলবে। শিক্ষামন্ত্রী বলেন, শনি-সোম-বুধবার অফলাইনে বা সশরীরে ক্লাস চলবে। আর বাকি দিনগুলো চলবে অনলাইন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর দনিয়া কলেজে ‘জাতীয় বিশ্ববিদ্যালয়, তথ্য ও প্রযুক্তি বিভাগ এবং ইউনিসেফের’ যৌথ আয়োজনে এক অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী।

এসময় শিক্ষামন্ত্রী আরও বলেন, আমাকে নাকি পদত্যাগ করতে হবে, তবে নিমতলীর মতো ঘটনা ঘটলে আমি পদত্যাগ করতে বাধ্য হবো। আমাদের দায়িত্ব শিক্ষা ভালোভাবে পরিচালিত হোক, আপনাদের (শিক্ষকদের) দায়িত্ব আগামীর দেশ গড়ে তোলা। আমাদের দেশে টেকনিক্যাল বিষয় হয়ে গেছে একটা….। টেকনিক্যাল বিষয় নাকি পড়া যাবে না।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ