এপ্রিল ১৭, ২০২৬ ৮:৫৩ অপরাহ্ণ

শেরপুর-৩ আসনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপির প্রার্থী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক :

বেসরকারি ফলাফলে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জাতীয় সংসদ নির্বাচনে ১ লাখ ১৯ হাজার ৬৬ ভোটের বিশাল ব্যবধানে জয় লাভ করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল।

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে ৯টার দিকে এই তথ্য জানিয়েছেন শেরপুর জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন।

রিটার্নিং কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ১২৮টি কেন্দ্রে ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট পেয়েছেন বিএনপির প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল। নিকতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মো. মাসুদুর রহমান পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট। বাংলাদেশ সমাজতান্ত্রীক দলের মোহাম্মদ মিজানুর রহমান (কাঁচি) পেয়েছেন ৪৮০ ভোট।

এর আগে সকাল ৭টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। বেলা সাড়ে ৩টার দিকে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী মাসুদুর রহমান।

জামায়াত প্রার্থীর এই অভিযোগ প্রসঙ্গে শেরপুর জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, আমি তো নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর কোন কারণ দেখি না। সারা দিনে তারা আমাকে একটি অভিযোগও দেননি। টেলিফোনে যেসব অভিযোগ এসেছে আমরা সেগুলো সঙ্গে সঙ্গে সমাধান করেছি। নির্বাচন থেকে সড়ে দাঁড়ানো তার রাজনৈতিক অধিকার।

উল্লেখ্য, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত এই আসনে ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। এখানে মোট ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটারের জন্য ১২৮টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ