নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক:
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থান নিয়ে ভারতের মন্ত্রী ভুল তথ্য উপস্থাপন করছেন।
তিনি বলেন, সরকার পরিবর্তন নয়; গণ-অভ্যুত্থান হয়েছিল ভারতের আগ্রাসন আর আওয়ামী লীগের ফ্যাসিজমের বিরুদ্ধে।
শনিবার (১৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পায়রা চত্বর লালন তিরোধান ও রমনা কালিমন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
স্বাধীনতার কথা বলে দিল্লির দাসত্ব করা হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, ১৭ বছর নানা কায়দায় দেশকে একমুখী করার পায়তারা করা হয়েছিল।
তবে, এখন ভেতর বা বাইরের কোনো শক্তি দেশকে আর করায়ত্ত করতে পারবে না; যোগ করেন রুহুল কবীর রিজভী।
এ সময় তিনি আরো বলেন, হাসিনার আমলে ভারতীয় সিনেমার আগ্রাসন শেখ মুজিবের আমলকেও হার মানিয়েছিল।








