অক্টোবর ১৮, ২০২৬ ৯:০৮ পূর্বাহ্ণ

আরেকটি গোলোৎসবে ইতিহাস গড়ল বার্সেলোনা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

স্পোর্টস ডেস্ক , অমৃতালোক:

বার্সেলোনার কাছে গোল যেন ছেলের হাতে মোয়া। চাওয়া মাত্রই তারা পেয়ে যায়।

বিশ্বাস না হলে এবারের মৌসুমের পারফরম্যান্সে চোখ বোলান। পানির মতো স্পষ্ট হয়ে যাবে।
এক-দুই গোলে আবার মন ভরে না। প্রতিপক্ষকে গোলের হাঁড়ি ভরে দেন রাফিনিয়া-লামিনে ইয়ামালরা।

মাঠে নামলেই তারা কমপক্ষে প্রতিপক্ষকে হালি গোল দিচ্ছে। এখন পর্যন্ত সব মিলিয়ে ১১ ম্যাচ খেলে ৮টিতেই কমপক্ষে চার গোল পাওয়াকে আর কি-ইবা বলা যেতে পারে।
গতকাল রিয়াল বেতিসের মাঠেও সেই একই চিত্র। গোলোৎসব।

বেতিসকে ৫-৩ ব্যবধানে বিধ্বস্ত করল হান্সি ফ্লিকের দল। তাতে জয়রথ দাঁড়াল ১১ ম্যাচের। এই মৌসুমে ১১ ম্যাচ খেলে প্রতিটিতেই জয় পেয়েছে বার্সেলোনা। নিজেদের ইতিহাসে এটা রেকর্ড।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ