এপ্রিল ১৭, ২০২৬ ৮:৫৯ অপরাহ্ণ

কেন ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন বিপাশা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

বিনোদন ডেস্ক,অমৃতালোক:

দেশের নন্দিত অভিনেত্রী বিপাশা হায়াত। দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয়ে দর্শকদের মুগ্ধ করে আসছেন তিনি। একটা সময়ে অভিনয় কমিয়ে দেন। পুরোপুরি অভিনয়ের বাইরে থাকলেও আগের মত এখনও নিয়মিত অভিনয়ের প্রস্তাব পান বিপাশা। তবে মজার বিষয় হলো এবার ঈদে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। তবে বিশেষ একটি কারণে এই সিনেমায় অভিনয় করতে রাজি হননি বিপাশা।

বিপাশা জানান, ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার নির্মাতা তানিম নূর নিজেই তাকে ফোন করে একটি চরিত্রের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন।

সম্প্রতি দেশের একটি বেসরকারি টিভির পডকাস্টে বিপাশা হায়াত বলেন, “যতটুকু শুনেছি, ‘বনলতা এক্সপ্রেস’ খুবই ভালো হয়েছে। সিনেমাটি এখনও দেখিনি। তবে আমি সবসময় এমন কাজ করতে চাই যেখানে আমি শারীরিকভাবে পরিশ্রম করতে পারি। সেখানে আমার সেই পরিশ্রমের সুযোগ কম থাকায় আমি কাজটি গ্রহণ করি নি।’

সিনেমায় অভিনয় না করার কারণ হিসেবে তিনি আরও বলেন, ‘আমি শুধু সেই ধরনের কাজের অপেক্ষায় আছি যেখানে শারীরিক ও মানসিকভাবে দুটো দিকেই ঘাম ঝরানোর সুযোগ থাকবে।’

তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ দেশে সাফল্য পাওয়ার পর এখন আন্তর্জাতিক মঞ্চেও মুক্তি পেয়েছে। ৩ এপ্রিল থেকে উত্তর আমেরিকা ও ইউরোপের অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে প্রবাসী দর্শকদের জন্য সিনেমাটি দেখানো হচ্ছে।

এই সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মওলা, জাকিয়া বারী মম ও আজমেরী হক বাঁধনসহ আরও অনেকে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ