অক্টোবর ৬, ২০২৬ ৯:৫২ অপরাহ্ণ

স্ত্রীকে ৪ লাখ টাকায় ভারতে পাচারের চেষ্টা, স্বামীসহ গ্রেপ্তার ৪

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক:
স্ত্রীকে চার লাখ টাকায় ভারতে পাচারের চেষ্টাকালে স্বামীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) রাত ৮টায় সিলেটের পর্যটনকেন্দ্র জাফলংয়ের ‘প্রজাপতি রিসোর্ট’ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- ময়মনসিংহের ভালুকা উপজেলার আওলাতলী গ্রামের আব্দুল লতিফের ছেলে ও ভিকটিমের স্বামী আশিকুর রহমান, নিশ্চাম গ্রামের ফিরোজ মিয়ার ছেলে জহিরুল ইসলাম, পালগাঁও গ্রামের মোনছের আলীর ছেলে কাওছার এবং গোবুদিয়া গ্রামের আ. করিমের ছেলে সাগর মিয়া।

পুলিশ জানায়, অভিযুক্তরা ভুক্তভোগী গৃহবধূকে জাফলং সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচার করার উদ্দেশ্যে প্রজাপতি রিসোর্টে অবস্থান করছিল।। খবর পেয়ে অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার ও ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় ভিকটিম খুকি আক্তার মীম বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেছেন।

গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার ও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিম নিজেই বাদী হয়ে মামলা করেছেন। সেই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ