অক্টোবর ৭, ২০২৬ ৪:৪৩ পূর্বাহ্ণ

বাউফলে গভীর রাতে মিনিটের ব্যবধানে ৪ বিস্ফোরণের শব্দ, আতঙ্ক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক:

পটুয়াখালীর বাউফলে গভীর রাতে এক মিনিটের ব্যবধানে বিকট শব্দে চারটি বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত পৌনে ১টার দিকে উপজেলার ধুলিয়া স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন বাজার ও আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পরপর চারটি বিকট শব্দ শোনা যায়। শব্দে ঘুম ভেঙে যায় অনেকের। প্রথমে ডাকাতির ঘটনা ঘটেছে বলে ধারণা করে কিছু লোক লাঠিসোঁটা নিয়ে ঘর থেকে বের হয়ে রাস্তায় নামেন। পরে স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজ করলেও কাউকে দেখতে পাননি। এমনকি বিস্ফোরণের নির্দিষ্ট স্থান বা কোনো আলামতও পাওয়া যায়নি।

স্থানীয়দের ধারণা, আতঙ্ক সৃষ্টি করতে ককটেল বা বিস্ফোরকজাতীয় কোনো বস্তু বিস্ফোরণ ঘটানো হয়ে থাকতে পারে। তবে এ ঘটনায় কারা জড়িত বা কী কারণে বিস্ফোরণের শব্দ হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘এ ধরনের কোনো ঘটনার খবর আমি পাইনি। তবে খোঁজখবর নিয়ে দেখবো।’

এলাকার বাসিন্দা রফিক হাওলাদার বলেন, ‘আমরা ঘুমাচ্ছিলাম। হঠাৎ বিকট শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। প্রথমে ধারণা হয়েছিল, কোথাও ডাকাতি হচ্ছে। পরে কয়েকজন মিলে ঘর থেকে বের হয়ে রাস্তায় আসি। কিন্তু কাউকে দেখা যায়নি। ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়ে থাকতে পারে।’

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ