এপ্রিল ১৭, ২০২৬ ১০:০৭ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিলের দাবি গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক:

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতৃবৃন্দ। তারা দেশপ্রেমিক ও সাম্রাজ্যবাদবিরোধী রাজনৈতিক শক্তিকে এই চুক্তির বিরুদ্ধে রাজপথে জোরদার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

রবিবার (৫ এপ্রিল) রাজধানীর পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কার্যালয়ে বিভিন্ন বাম-প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময়সভায় এসব অভিমত জানানো হয়।

সভায় নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রামের নিউমুরিং টার্মিনাল বিদেশি কম্পানিকে ইজারা দেওয়া চলবে না।

বিদেশিদের সঙ্গে দাসত্বের এই চুক্তি বাতিলে সরকারকে বাধ্য করতে বাম-প্রগতিশীল, গণতান্ত্রিক ও দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তারা বলেন, চট্টগ্রাম বন্দরের লাভজনক নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি কম্পানিকে ইজারা দেওয়ার পাঁয়তারা বন্ধ করতে হবে। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার সন্নিকটে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বকে হুমকিতে ফেলতে পারে—এমন স্থান লালদিয়ায় বন্দর নির্মাণের জন্য ও পানগাঁও টার্মিনাল বিদেশি কম্পানির কাছে দেওয়া ইজারা চুক্তি বাতিল করতে হবে।

সভায় দেশে-দেশে সাম্রাজ্যবাদী যুদ্ধ ও আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান নেতারা।

ফিলিস্তিনের গাজায় মার্কিন মদদে ইসরায়েলি গণহত্যা, ইরানে মার্কিন-ইসরায়েল হামলা, ইউক্রেন-রাশিয়াসহ বিভিন্ন দেশে সাম্রাজ্যবাদী যুদ্ধ ও আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এ ছাড়া অবিলম্বে যুদ্ধ ও গণহত্যা বন্ধের দাবি জানান নেতারা।
সভার অপর এক প্রস্তাবে অন্তর্বর্তী সরকারের সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্যচুক্তি নিয়ে সরকারের অবস্থান এখনো স্পষ্ট না করা ও চুক্তি বাতিলে কার্যকর উদ্যোগ না নেওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। তা বাতিল না করলে নিজেদের কঠোর অবস্থান ব্যক্ত করা হয়।

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সিপিবি সভাপতি সাজ্জাদ জহির চন্দন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্কাফী রতন, সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলম, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী ও সদস্য বেলাল চৌধুরী, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ ও সম্পাদক নজরুল ইসলাম, সদস্য ডা. হারুন অর রশীদ, বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা ও সদস্য মাসুদ রেজা, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী প্রমুখ।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ