এপ্রিল ১৭, ২০২৬ ৬:০৪ অপরাহ্ণ

ভোলায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩৩

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

সাজ্জাদ শুভ/ মো: শাকিল,অমৃতালোক

শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখী সংগীত, আলোচনা সভা এবং ঐতিহ্যবাহী পান্তা ভোজের মধ্য দিয়ে ভোলায় উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩৩ । বাংলা নববর্ষে পুুরো শহরজুড়ে বইছে উৎসবের আমেজ। নতুন বছরকে বরণ করতে সকাল থেকেই মানুষের ঢল নামে শহরের বিভিন্ন স্থানে।

প্রতি বছরের মতো এবারও ১লা বৈশাখ, মঙ্গলবার (১৪ এপ্রিল) জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় বৈশাখী শোভাযাত্রার। জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীরা বৈশাখী গান, নৃত্য ও বিভিন্ন পরিবেশনার মাধ্যমে বাঙালির ঐতিহ্য তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডা. শামিম রহমান, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক গেলাম নবী আলমগীর, জেলা সিভিল সার্জন মোঃ মনিরুল ইসলাম এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামানসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

উৎসবমুখর পরিবেশে সব শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ