এপ্রিল ১৭, ২০২৬ ৬:১১ অপরাহ্ণ

গরমে শরীর ঠান্ডা রাখতে বাড়িতেই বানান কোল্ড কফি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

লাইফষ্টাইল ডেস্ক,অমৃতালোক :

তাপমাত্রা বাড়তে শুরু করেছে। এই গরমের দুপুরে এক গ্লাস ঠান্ডা কফি বা কোল্ড কফি খেলে নিমেষেই শরীর ও মন জুড়িয়ে যায়। খুব সাধারণ কিছু উপকরণ বাড়িতে বানাতে পারেন এসব পানীয়। যেমন-

ক্লাসিক কোল্ড কফি

যারা কফির আসল স্বাদ পছন্দ করেন, তাদের কাছে এ কফি খুবই ভালো লাগবে।

উপকরণ: ১ কাপ ঠান্ডা দুধ, ২ চা চামচ কফি পাউডার, ২ টেবিল চামচ চিনি এবং কয়েক টুকরো বরফ।

কীভাবে বানাবেন: একটি ব্লেন্ডারে দুধ, চিনি এবং কফি পাউডার নিন। এবার এতে বরফের টুকরো দিয়ে ভালো করে ব্লেন্ড করুন। উপরে ঘন ফেনা তৈরি হলে গ্লাসে ঢালুন। উপর থেকে সামান্য কফি পাউডার ছড়িয়ে পরিবেশন করুন।

মোকা ফ্র্যাপুচিনো

সুস্বাদু স্বাদের চকোলেট এবং কফির এই মিশ্রণটি ছোট-বড় সকলেরই খুব প্রিয়।

উপকরণঃ ১ কাপ দুধ, ১ টেবিল চামচ কফি পাউডার, ২ টেবিল চামচ চকোলেট সিরাপ (বা কোকো পাউডার), চিনি এবং বরফ।

কীভাবে বানাবেন: ব্লেন্ডারে দুধ, কফি এবং চকোলেট সিরাপ মিশিয়ে নিন। স্বাদমতো চিনি ও বরফ দিয়ে ব্লেন্ড করুন। পরিবেশন করার আগে গ্লাসের ভেতরের দেওয়ালে চকোলেট সিরাপ দিয়ে একটু নকশা করে নিন। কফি ঢেলে উপরে সামান্য চকোলেট চিপস ছড়িয়ে পরিবেশন করুন।

ক্যারামেল ফ্র্যাপুচিনো

যারা একটু মিষ্টি এবং রাজকীয় স্বাদ পছন্দ করেন, তারা এ কোল্ড কফিটি তৈরি করতে পারেন।

উপকরণঃ ১ কাপ দুধ, ১ টেবিল চামচ কফি, ২ টেবিল চামচ ক্যারামেল সস, চিনি এবং প্রচুর বরফ।

কীভাবে বানাবেন: ব্লেন্ডারে দুধ, কফি এবং ক্যারামেল সস দিয়ে দিন। এবার বরফ মিশিয়ে ঘন ফেনা হওয়া পর্যন্ত ব্লেন্ড করুন। গ্লাসে ঢেলে উপর থেকে আরও কিছুটা ক্যারামেল সস দিয়ে সাজিয়ে নিন।

কোল্ড কফির জরুরি কিছু টিপস-

আইসক্রিমের ব্যবহার: কফিকে আরও ঘন এবং ক্রিমি করতে চাইলে ব্লেন্ড করার সময় এক স্কুপ ভ্যানিলা আইসক্রিম দিতে পারেন।

চিনির সিরাপ: সরাসরি চিনি ব্যবহারের বদলে চিনির সিরাপ (পানিতে চিনি ফুটিয়ে ঠান্ডা করা) ব্যবহার করেন, তাহলে তা কফির সঙ্গে খুব দ্রুত মিশে যায়। সেই সঙ্গে স্বাদও বাড়ে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ