এপ্রিল ১৭, ২০২৬ ৮:৫৯ অপরাহ্ণ

এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যান ও বাসের সংঘর্ষ, নিহত ১

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক :

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে কাভার্ড ভ্যানের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন।

রোববার (১২ এপ্রিল) রাত ১টার দিকে উপজেলার দোগাছি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মাসুদ। তিনি বরগুনা আমতলীর মধ্য চন্দ্রা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এক্সপ্রেসওয়ের দোগাছি এলাকায় কাভার্ড ভ্যানের পেছনে একটি বাস সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মাসুদ মারা যান এবং বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, এক্সপ্রেসওয়ের দোগাছি এলাকায় একটি গাড়ির পেছনে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে একজন নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ