এপ্রিল ১৭, ২০২৬ ৬:১১ অপরাহ্ণ

ইসরায়েল-লেবানন ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করলেন ট্রাম্প

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক:

মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাত নিরসনে এক বড় পদক্ষেপের কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের জন্য একটি সাময়িক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে ঘোষণা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প এই তথ্য নিশ্চিত করেন।

প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তিনি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেছেন। আলোচনার প্রেক্ষাপটে উভয় নেতা ইএসটি সময় আজ বিকেল ৫টা থেকে আনুষ্ঠানিকভাবে ১০ দিনের যুদ্ধবিরতি পালনে সম্মত হয়েছেন। তবে এই চুক্তির বিষয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি তিনি।

ট্রাম্প তাঁর পোস্টে আরও উল্লেখ করেন যে, গত মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর উপস্থিতিতে দুই দেশের প্রতিনিধিরা দীর্ঘ ৩৪ বছর পর প্রথমবারের মতো সরাসরি বৈঠকে বসেন। এই কূটনৈতিক অগ্রগতির পর স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান রেজিন কেইনকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিয়েছেন তিনি।

শান্তি প্রচেষ্টায় নিজের সাফল্যের কথা তুলে ধরে ট্রাম্প বলেন, এর আগে বিশ্বের ৯টি যুদ্ধ থামাতে আমি সক্ষম হয়েছি। লেবানন-ইসরায়েল শান্তি চুক্তি হতে যাচ্ছে আমার ১০ম বড় সাফল্য। আমরা দ্রুত স্থায়ী শান্তিতে পৌঁছাতে চাই।

বিবিসি এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্যমতে, এই সাময়িক যুদ্ধবিরতি স্থায়ী কোনো চুক্তির রূপ নেয় কি না, এখন সেদিকেই তাকিয়ে আছে বিশ্ব সম্প্রদায়। এই ১০ দিনে দুই দেশের সীমান্ত ও অভ্যন্তরীণ পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন মার্কিন প্রতিনিধিরা।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ