এপ্রিল ১৭, ২০২৬ ৪:৩৫ অপরাহ্ণ

সমন্বিত যুদ্ধবিরতিতে লেবাননকে রাখার শর্ত ইরানের, পূর্ণ সমর্থন পাকিস্তানের

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে এক বৈঠকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক:

যেকোনো সম্ভাব্য শান্তি বা সমন্বিত যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননকে অবশ্যই অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, লেবানন ছাড়া কোনো যুদ্ধবিরতি পূর্ণতা পাবে না। ইরানের এই অবস্থানের প্রতি সমর্থন ব্যক্ত করেছে পাকিস্তান। খবর আল জাজিরার।

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তেহরানে সফররত পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে এক বৈঠকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এই দাবি জানান। গালিবাফ বলেন, “লেবানন একটি সমন্বিত যুদ্ধবিরতির অবিচ্ছেদ্য অংশ। যেকোনো চুক্তিতে সব সংঘাতপূর্ণ অঞ্চলকে অন্তর্ভুক্ত করতে হবে এবং মধ্যস্থতাকারীদের এর বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে হবে।”

তিনি আরও অভিযোগ করেন, ইরান শান্তি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও যুক্তরাষ্ট্র তাদের অঙ্গীকার রক্ষা না করে আলোচনার অগ্রগতিকে বারবার বাধাগ্রস্ত করছে।

বৈঠকে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার ওপর জোর দেন। তিনি বলেন, “সংঘাত শুরুর পর থেকেই ইরান সীমান্তে অস্থিতিশীলতা ঠেকাতে পাকিস্তান সজাগ রয়েছে। লেবাননে যুদ্ধবিরতির গুরুত্ব আমরা অনুধাবন করি এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে নজরে রাখব।”

জেনারেল মুনির আরও জানান, উত্তেজনা কমাতে এবং আঞ্চলিক শান্তি বজায় রাখতে ইসলামাবাদ তার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে। উল্লেখ্য, এই সফরকালে আসিম মুনির ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গেও বৈঠক করেছেন, যা এই অঞ্চলের ভূ-রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ