নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক :
রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৮টা ৪২ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বলেন, ‘রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা সকাল ৮টা ৪২ মিনিটে খবর পাই।
সঙ্গে সঙ্গে আমাদের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।’
তবে কিভাবে আগুন লেগেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেননি তিনি।








