এপ্রিল ১৭, ২০২৬ ৮:৪৫ অপরাহ্ণ

নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে বাসের ধাক্কা, নারীসহ নিহত ৩

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
ছবি-অমৃতালোক

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক:
সিরাজগঞ্জে মহাসড়কে বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সড়ক বিভাজকে ও পরে ফ্লাইওভারের সঙ্গে ধাক্কা লেগে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১১টার দিকে যমুনা সেতুর পশ্চিমপাড় কামারখন্দ উপজেলার নলকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে।

তারা হলেন—সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকার রাখি বেগম ও নওগাঁর বদলগাছি উপজেলার রাকিবুল ইসলাম।
যমুনা সেতুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী বুশরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে এলে হঠাৎ চাকা ফেটে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়ক বিভাজকে ও ফ্লাইওভারে স্বজোরে ধাক্কা দিয়ে আটকে যায়। এ ঘটনা ঘটনাস্থলেই বাসচালক ও দুই যাত্রী নিহত হন।

হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে কাজ চলছে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ