এপ্রিল ১৭, ২০২৬ ৮:৪৫ অপরাহ্ণ

যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি জাতিসংঘের মহাসচিবের আহ্বান

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
সংগৃহীত ছবি

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক:

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মধ্যপ্রাচ্যে চলমান সংঘর্ষ বন্ধ করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন। নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুদ্ধ অবিলম্বে বন্ধ করার সময় এসেছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে মার্কিন ও ইসরায়েলি বাহিনী ইরানে হামলা চালাচ্ছে। জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে এবং ইসরায়েলে মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে।

মহাসচিব গুতেরেস বলেন, “আমরা এমন এক বৃহত্তর যুদ্ধের মুখে আছি, যা পুরো মধ্যপ্রাচ্যকে গ্রাস করবে এবং বিশ্বব্যাপী নাটকীয় প্রভাব ফেলবে।” তিনি আরও উল্লেখ করেন, জ্বালানি ও খাদ্যের দাম বৃদ্ধি হওয়ার কারণে মানুষ ইতিমধ্যেই কষ্টে আছে। হরমুজ প্রণালির সংকোচনের ফলে বিশ্বের দরিদ্র ও সবচেয়ে দুর্বল মানুষ সবচেয়ে বেশি প্রভাবিত হচ্ছে।

তিনি শান্তিপূর্ণভাবে বিরোধ মীমাংসার আহ্বান জানিয়ে বেসামরিক অবকাঠামোর সুরক্ষার গুরুত্বের ওপর জোর দেন। গুতেরেস বলেন, “যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি আমার বার্তা পরিষ্কার: এই যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে হবে। যুদ্ধ ইতিমধ্যে ব্যাপক মানবিক দুর্ভোগ সৃষ্টি করেছে এবং অর্থনীতিকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।”

সূত্র: বিবিসি

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ