ভারতের ওডিশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক: বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ ভারতের ওডিশা রাজ্যের উপকূলীয় এলাকায় আঘাত হেনেছে। শুক্রবার (২০ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে মধ্য ওডিশার গোপালপুর এলাকায় ঝড়টি আঘাত হানে। উপকূল অতিক্রম করতে ঝড়টির প্রায় তিন ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি। এর আগে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, শুক্রবার সকাল ৯টা […]
অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। ২০ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত তার এ সফর চলবে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন। সফরসূচি অনুযায়ী, অস্ট্রেলিয়ায় দেশটির সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক […]
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনের গলির প্রবেশপথের গেটে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ৩টা থেকে ৪টার মধ্যে নগরীর দাড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার (সিটিএসবি ও গণমাধ্যম) মো. আফজাল হোসেন ইত্তেফাককে জানান, দুর্বৃত্তরা একটি কাপড়ে […]
সবাইকে বলি একজন অলরাউন্ডার দিন, কিন্তু পাচ্ছি না: নাজমুল

স্পোর্টস ডেস্ক , অমৃতালোক: জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের একাদশ নির্বাচন, পেসারদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো, মুশফিকুর রহিমের ফর্ম এবং পেস বোলিং অলরাউন্ডারের সংকট নিয়ে কথা বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন। ম্যাচ হারের পেছনে নো বল ও ক্যাচ মিসের মতো ভুলগুলোকেও দায়ী করেছেন তিনি। শরীফুল ইসলামের একাদশে না থাকা […]
এক টেবিলে তিন শক্তিশালী নেতা, নেই শক্তিশালী বার্তা

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: বিশ্বের তিন পরাশক্তি দেশের তিন শক্তিশালী নেতা এক টেবিলে উপস্থিত হয়েছিলেন গতকাল বৃহস্পতিবার। চীনের শেনঝেনে এমন বিরল বৈঠকে পরমাণু অস্ত্র, ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ নানা বিষয়ে আলোচনা হলেও বৈঠক থেকে শক্তিশালী কোনো বার্তা আসেনি। যদিও তিন দেশ একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে যা ‘শান্তি ঘোষণা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণের […]
চুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: চুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি শাখা লক্ষ্য করে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে সদর উপজেলার পদ্মবিলা শাখায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। প্রত্যক্ষদর্শী ও ব্যাংক সূত্রে জানা গেছে, দুটি মোটরসাইকেলে করে কয়েকজন […]
বিশ্ব শিশু দিবস আজ শিক্ষাপ্রতিষ্ঠানের কঠোরতা কেড়ে নিচ্ছে অনেক শিশুর শিক্ষাজীবন!

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: এসএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ-৫ নিশ্চিত করতে নির্বাচনি পরীক্ষায় কম নম্বর পাওয়া শিক্ষার্থীদের ফরম পূরণ করতে না দেওয়ার অভিযোগ উঠেছে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমসের বিরুদ্ধে। অভিযোগের সত্যতা যাচাইয়ের পর প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। তবে শুধু এই প্রতিষ্ঠান নয়, রাজধানীর নামি স্কুলসহ দেশের বিভিন্ন […]
আগুন-সহিংসতা চলছেই

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: চলমান সহিংসতা থামছেই না। গতকাল বৃহস্পতিবারও দেশের বিভিন্নস্থানে আগুন, ভাঙচুর ও সহিংসতার ঘটনা ঘটেছে। দেশের বিভিন্ন জায়গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও এমপিদের বাড়িতে ভাঙচুরের পর আগুন দেওয়া হয়েছে। অন্যদিকে, গোপালগঞ্জ-১ ও ২ আসনের সংসদ সদস্যের বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুন দেওয়া হয়েছে সাবেক অন্তর্বর্তী সরকারের […]