নভেম্বর ২১, ২০২৬ ২:৫৮ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রীর ৬২ তম জন্মদিনে ঢাবিতে ৬২ ধরনের গাছের চারা লাগালেন ছাত্রদল নেতা আবু জাফর

অমৃতালোক প্রতিবেদক: বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে ৬২ টি আলাদা ধরনের গাছের চারা রোপন করেছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি এইচ এম আবু জাফর। শুক্রবার বিকেল ৪ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ প্রাঙ্গণে পরিবেশবান্ধব এই কর্মসূচি পালন করেন ছাত্রদলের এই নেতা। এসময় ৬২ রকমের ফল, ফুল ও বনজ গাছের […]

রিটার্ন জমা দেওয়া এখন খুব সহজ

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: আয়কর রিটার্ন জমা দেওয়ার কথা শুনলেই অনেকের মনে নানা প্রশ্ন আসে। কোন ঘরে কী লিখতে হবে, আয়ের হিসাব কীভাবে দেখাতে হবে, সম্পদ ও দায়ের বিবরণ কোথায় দিতে হবে— এসব বুঝতে না পেরে অনেকে রিটার্ন তৈরির কাজ শুরু করেও শেষ করতে পারেন না। কারও কাছে পুরো প্রক্রিয়াটি এতটাই জটিল মনে হয় যে, কর […]

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে ভোলায় টানা বৃষ্টি, উত্তাল মেঘনা; নৌ চলাচল স্বাভাবিক

ইয়ামিন হোসেন , অমৃতালোক: ঘুর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে ভোলার উপকূলীয় এলাকায় গত দুই দিন ধরে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে দমকা হাওয়ায় উত্তাল হয়ে উঠেছে মেঘনা নদীসহ উপকূলের নদনদী। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় জেলার সার্বিক জনজীবনেও দেখা দিয়েছে কিছুটা অস্বস্তি। টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের মানুষ ও খেটে খাওয়া […]

৫ ডিসেম্বর বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: আগামী ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। ওই দিন শিবগঞ্জ উপজেলার মোকামতলা হাইস্কুল মাঠে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সফরে নবসৃষ্ট মোকামতলা উপজেলা, মডেল পৌরসভা ও থানার কার্যক্রম উদ্বোধনের পাশাপাশি একটি বড় অবকাঠামো প্রকল্পের কাজ শুরু করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর […]

বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গে সশস্ত্র বাহিনী জড়িত: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: ২১ নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনীর ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ নভেম্বর) ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষ্যে দেয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমান ছিলেন সামরিক বাহিনীর […]

হাম উপসর্গে ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: সারাদেশে একদিনে হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে এক হাজার ২৭০ জন। শুক্রবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে দুজন, সিলেট বিভাগে দুজন ও ময়মনসিংহ বিভাগে একজনের […]

পুত্রসন্তানের মা হলেন সামান্থা

বিনোদন ডেস্ক,অমৃতালোক: প্রথমবারের মতো মা হয়েছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে তার সংসারে এসেছে নতুন অতিথি। ১৯ নভেম্বর পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। ছেলের নাম রাখা হয়েছে দেব নিদিমোরু। ২০ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সন্তানের জন্মের খবর জানান সামান্থা। নবজাতকের হাত ধরে থাকা মা-বাবার হাতের একটি ছবি প্রকাশ করে […]

গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় গোপালগঞ্জ পরিদর্শনে গেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১১টার দিকে আইজিপি গোপালগঞ্জে পৌঁছান। তার সঙ্গে রয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ও এসআরবির মহাপরিচালক ফারুক আহমেদ। সূত্র জানায়, আইজিপিসহ বাহিনী প্রধানরা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিন পরিদর্শন […]

ডিম-মুরগিসহ কমেছে বেশির ভাগ সবজির দাম, চড়া টমেটো ও নতুন আলু

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করায় রাজধানীর কাঁচাবাজারে বেশির ভাগ সবজির দাম কমেছে। ডিম ও পেঁয়াজের দামও রয়েছে ক্রেতাদের নাগালের মধ্যে। তবে বাজারে নতুন দেশি পাকা টমেটো ও নতুন আলুর দাম এখনো বেশ চড়া। তা ছাড়া মাছের দামেও কোনো পরিবর্তন দেখা যায়নি। মানভেদে নতুন পাকা টমেটো প্রতি কেজি ১৪০ থেকে ১৬০ টাকা […]

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪, মাদকসহ হাতবোমা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৪৮টি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী এ তথ্য জানান। অভিযানে একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান […]