৭৪ বছর পর আইএমএফ ও বিশ্বব্যাংকের নেতৃত্বে পাকিস্তান

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক: দীর্ঘ ৭৪ বছর পর আবারও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভার সভাপতিত্ব করতে যাচ্ছে পাকিস্তান। ২০২৭ সালের বার্ষিক সভা পরিচালনার দায়িত্ব পেয়েছে দেশটি। সম্প্রতি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত সম্মেলনে এ সিদ্ধান্ত জানানো হয়। এর আগে ১৯৫৩ সালে পাকিস্তানের তৎকালীন অর্থমন্ত্রী মোহাম্মদ আলী সংস্থা দুটির বার্ষিক সভায় সভাপতিত্ব করেছিলেন। সেই হিসাবে […]
গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ ৩ দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে এনসিপির কার্যালয়ে জুলাই সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি উপলক্ষ্যে জরুরি সংবাদ সম্মেলনে এই তিন দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে তিনটি দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন জানান, ‘অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। একদলীয় সংবিধান সংশোধন […]
রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত, দাম্মাম রুটে চালুর পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: সৌদি আরবের রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে আগামী ২১ অক্টোবর থেকে দাম্মাম রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা করছে সংস্থাটি। এ ক্ষেত্রে দাম্মাম বিমানবন্দরের অনুমতি পাওয়া সাপেক্ষে ফ্লাইট পরিচালনা করা হবে। শনিবার (১৭ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে দুই […]
মাছ শিকারে নিষেধাজ্ঞা: মানবেতর জীবন কাটাচ্ছে ভোলার অনিবন্ধিত জেলেরা

ইয়ামিন হোসেন , অমৃতালোক : মাছ শিকারের ওপর সরকারি নিষেধাজ্ঞা চলায় ভোলার উপকূলজুড়ে কর্মহীন হয়ে পড়েছে হাজার হাজার জেলে পরিবার। জেলায় সরকারি নিবন্ধিত জেলের সংখ্যা ১ লাখ ৬৮ হাজার ৩৭০ জন এবং পাশাপাশি প্রায় ৫০ হাজারের বেশি অনিবন্ধিত জেলে রয়েছেন। নিবন্ধিত জেলেরা কিছু সরকারি সহায়তা পেলেও কোনোপ্রকার সাহায্য না পাওয়ায় অনিবন্ধিত এসব প্রকৃত জেলেদের দিন […]
ভোলায় পাঁচ শতাধিক শিশুর মাঝে পবিত্র কুরআন বিতরণ ও সবক প্রদান

রিয়াজ হোসেন শান্ত,অমৃতালোক : ভোলায় খুদ্দামুল কুরআন বাংলাদেশ জেলা শাখার উদ্যোগে পাঁচ শতাধিক শিশুর মাঝে পবিত্র আল-কুরআন বিতরণ ও কুরআনুল কারিমের সবক প্রদান করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) ভোলার খলিফাপট্টি মসজিদে আয়োজিত এ অনুষ্ঠানে শিশুদের কুরআন শিক্ষায় উদ্বুদ্ধ করা, দ্বীনি শিক্ষার প্রসার এবং ইসলামী আদর্শে আগামী প্রজন্মকে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। অনুষ্ঠানে প্রধান […]
ডেঙ্গু : হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: ডেঙ্গু ও পরিচ্ছন্নতা পরিস্থিতি দেখতে রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই অংশ হিসেবে রাজধানীর উত্তরায় কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল ও রাজউক উত্তরা মডেল কলেজ পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। শনিবার (১৭ অক্টোবর) সকালে হাসপাতাল ও কলেজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় ডেঙ্গু মোকাবেলায় হাসপাতাল ও কলেজ কর্তৃপক্ষ কী […]
সীমান্ত পেরিয়ে মাদকের চালান ট্রলারযোগে সারা দেশে ছড়িয়ে পড়ছে

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: নৌপথে ব্যাপক হারে দেশে ঢুকছে মাদক। বাংলাদেশ থেকে যাচ্ছে সিমেন্ট আর সার, মিয়ানমার থেকে আসছে ইয়াবা নামে সর্বনাশা মাদক। এই মাদক নৌপথে বরিশাল, মোংলা, খুলনা, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে। মাঝে মধ্যে কিছু মাদকের চালান ধরা পড়লেও অধিকাংশই রয়ে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। এর সত্যতা স্বীকার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার […]
মসজিদ থেকে বের হতেই দুর্বৃত্তদের গুলিতে নিহত রাজবাড়ীর শীর্ষ সন্ত্রাসী

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: রাজবাড়ী পৌর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে পিয়ারুল ইসলাম (৩০) নামের এক চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজবাড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত পিয়ারুল সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় মুরারীপুর গ্রামের হারুন সরদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে […]
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ জন নিহত হয়েছেন। আগুনে রিসোর্টটি সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে। নিহতদের সবাই পর্যটক বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় রিসোর্টটির ব্যাপক […]
একটি কুর্তিতেই পাঁচ লুক, উৎসবের সাজে আনুন নতুনত্ব

লাইফষ্টাইল ডেস্ক,অমৃতালোক : উৎসব মানেই নতুন পোশাক—এমন ধারণা থেকে বেরিয়ে এসে নিজের আলমারিতে থাকা পোশাক দিয়েই তৈরি করা যায় ভিন্ন ভিন্ন সাজ। বিশেষ করে একটি কুর্তি একটু ভিন্নভাবে পরলেই বদলে যেতে পারে পুরো লুক। কখনো স্কার্টের সঙ্গে, কখনো ট্রাউজারের সঙ্গে, আবার কখনো নজরকাড়া ওড়না কিংবা গয়নায় একই কুর্তিতে আনা যায় নতুনত্ব। ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর […]