উৎপাদন ব্যয় ও জ্বালানির মূল্য বৃদ্ধির চাপে বন্ধ হচ্ছে কারখানা

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : একদিকে কমছে আন্তর্জাতিক ক্রয়াদেশ, অন্যদিকে বাড়ছে উৎপাদনব্যয়। এর সঙ্গে যুক্ত হয়েছে ব্যাংক ঋণের উচ্চ সুদহার, বিশ্বব্যাপী জ্বালানিসংকট ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার চাপ। সব মিলিয়ে সংকটে পড়েছে দেশের তৈরি পোশাক খাত। গত তিন বছরে অন্তত ৪০০ কারখানা বন্ধ হয়ে গেছে, দ্রুত নীতিগত সহায়তা না পেলে এই খাতে চাপ আরো বাড়বে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। […]
ডোনাল্ড ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক: বিশ্বের দুই পরাশক্তির মধ্যে উত্তেজনার আবহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (১৩ মে) সন্ধ্যায় বেইজিংয়ে পৌঁছেছেন। এয়ার ফোর্স ওয়ান থেকে নামার সময় ট্রাম্পকে লাল গালিচায় স্বাগত জানান চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং, যিনি দেশটির শীর্ষ নেতাদের একজন। বাণিজ্য ঘাটতি কমানো, প্রযুক্তি প্রতিযোগিতা, ইরান যুদ্ধ এবং তাইওয়ান প্রশ্নে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে […]
মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে দুঃসংবাদ

বিনোদন ডেস্ক,অমৃতালোক: মুক্তি পাচ্ছে না অভিনেতা ও নির্মাতা হাসান জাহাঙ্গীরের ‘কন্ট্রাক্ট ম্যারেজ’। আগামী ১৫ মে এ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। তবে এর আগে অভিনেত্রী জেবা জান্নাতের অভিযোগে সিনেমাটির সেন্সের বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। বুধবার (১৩ মে) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি বিষয়টি নিশ্চিত করেন। মাসুমা […]
সড়কে এআই মামলা থেকে বাঁচতে যা করবেন

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে নতুন প্রযুক্তিনির্ভর উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এখন শুধু ট্রাফিক পুলিশ নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর সিসিটিভি ক্যামেরাও সড়ক আইন ভঙ্গ শনাক্ত করছে ডিএমপি। ফলে এসব ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে যানবাহনের নম্বর প্লেট শনাক্ত করে ট্রাফিক আইন ভঙ্গের ছবি ও ভিডিও সংগ্রহ করছে। এরপর সফটওয়্যার বিশ্লেষণের মাধ্যমে তৈরি হচ্ছে […]
জানুয়ারি-এপ্রিলেই এসএসসি-এইচএসসি পরীক্ষা চান অংশীজনরা

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে নেয়ার সরকারি পরিকল্পনার বিষয়ে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৈঠকে অধিকাংশ অংশীজন ডিসেম্বরে পরীক্ষা আয়োজনের বিপক্ষে মত দিয়েছে। বুধবার (১৩ মে) বৈঠকটি অনুষ্ঠিত হয়। সভায় দেশের বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও অভিভাবকরা ভার্চুয়ালি যুক্ত হয়ে নিজেদের মতামত তুলে […]
রাজধানীর ধানমণ্ডি থেকে অপহৃত স্কুলছাত্রী কক্সবাজারে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : রাজধানী ঢাকার ধানমণ্ডি এলাকা থেকে অপহৃত ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রীকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫ (র্যাব)। এ ঘটনায় মূল অপহরণকারীসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো তাওহীদ মোহাম্মদ মোস্তাকিম (৩৩) ও মো. আবু সাঈদ (২৪)।গ্রেফতার তাওহীদ মোহাম্মদ মোস্তাকিম ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা এবং অপর আসামি আবু সাঈদ কক্সবাজারের উখিয়ার […]
ফেসবুকে প্রতিমন্ত্রী আমিনুলের নামে মানহানিকর পোস্ট, থানায় জিডি করলেন সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে রাজধানীর পল্লবী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বুধবার (১৩ মে) বিকেলে ডিএমপির পল্লবী থানায় এস এম জহিরুল ইসলাম নামে এক সাংবাদিক এ জিডি দায়ের করেন। জিডি দায়েরের বিষয়টি নিশ্চিত করেছে পল্লবী থানা পুলিশ। জিডিতে […]
সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা আর মেনে নেওয়া হবে না: ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সরকার ক্ষমতায় এসে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত যেভাবে ঘোষণা দিয়েছে, তাতে নিরাপত্তার চেয়ে রাজনীতি বেশি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। তিনি বলেন, ‘ভারত তাদের সীমান্তে কী করবে না করবে, তা তাদের নিজস্ব ব্যাপার। কিন্তু বাংলাদেশ সীমান্তে কোনো ধরনের বর্বরতা […]