এপ্রিল ১৭, ২০২৬ ৪:৩৫ অপরাহ্ণ

সুনামগঞ্জ ও কিশোরগঞ্জে নতুন ডিসি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিউজ ডেস্ক,অমৃতালোক:

সুনামগঞ্জ ও কিশোরগঞ্জ জেলায় নতুন ডিসি (জেলা প্রশাসক) নিয়োগ দিয়েছে সরকার। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

সমাজসেবা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মিনহাজুর রহমানকে সুনামগঞ্জ জেলার ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব সোহানা নাসরিন কিশোরগঞ্জের ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন।

সুনামগঞ্জের ডিসি মোহাম্মদ ইলিয়াস মিয়া এবং কিশোরগঞ্জের ডিসি মোহাম্মদ আসলাম মোল্লাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ