ক্রীড়া নিউজ ডেস্ক ,অমৃতালোক
বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। আর এই সিদ্ধান্ত নেওয়ায় পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত পোস্ট দেন তিনি।
বাংলাদেশকে শুরু থেকে সমর্থন দিয়ে আসলেও ম্যাচ বর্জনের কারণ নিয়ে পাকিস্তান এতদিন খোলাখুলি কিছু বলেনি। অবশেষে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পরিষ্কারভাবে জানালেন, বাংলাদেশের পাশে দাঁড়াতেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন।
নিজেদের অবস্থান পরিষ্কার করায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
তিনি বলেন, ‘বুধবার মন্ত্রিসভার সদস্যদের তিনি বলেন, আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত।’








