এপ্রিল ১৭, ২০২৬ ৯:০০ অপরাহ্ণ

তালসারিতে শুটিংয়ে গিয়ে ডুবে মৃত্যু অভিনেতা রাহুল অরুণোদয়ের, স্তব্ধ টলিপাড়া

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ছবি: Instagram

নিউজ ডেস্ক ,অমৃতালোক:
প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। শুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন বলে সূত্রের খবর। তালসারিতে শুটিংয়ে জন্য গিয়েছিলেন বলে সূত্রের খবর। সেখানেই জলে ডুবে মৃত্যু হয়েছে অভিনেতার। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

রবিবার ওড়িশার তালসারিতে শুটিং করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা মুখে পড়েন বলে সূত্রের খবর। জানা গিয়েছে, ওডিষার তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ সিরিয়ালের শুটিং করতে গিয়েছিলেন রাহুল। সেখানেই তলিয়ে যান অভিনেতা বলে খবর। দীর্ঘক্ষণ পরে তাঁকে টেকনিশিয়ানরা উদ্ধার করেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস ‘এই সময় অনলাইন’কে বলেন, ‘ডুবেই মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সব খতিয়ে দেখা হচ্ছে।’

-এই সময় অনলাইন

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ